চীনের অর্থনৈতিক মন্দায় সংকটে অ্যাপল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৮ পিএম, ৩ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার
চীনের অর্থনীতির দুর্বল অবস্থার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের আয় কমে যেতে পারে, এমন হুশিয়ারি ঘোষণার পর বিনিয়োগকারীদের তোপের মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।
বছরের এই সময়টা সাধারণত অ্যাপলের জন্য খুবই 'পয়মন্ত' সময়। কারণ ক্রিসমাস এবং নতুন বছর মিলে যে উৎসবের আবহ সেসময় বিক্রি বাড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন পণ্যের। কিন্তু বছরের শেষ তিন মাসের বিক্রি আশানুরূপ হয়নি, আর গত বছরের এই সময়ের তুলনায় সেটি পাঁচ শতাংশ কম।
বিবিসির খবরে বলা হয়, ২০১৬ সালের পর এই প্রথম অ্যাপলের বিক্রি এত কমে গেল। স্বাভাবিকভাবেই ক্ষেপে গেছেন বিনিয়োগকারীরা।
বুধবার বিনিয়োগকারীদের কাছে অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক এক চিঠিতে জানিয়েছেন, বিক্রি কমেছে মূলত হংকং ও তাইওয়ানসহ বৃহত্তর চীন অঞ্চলে। অ্যাপলের মোট বিক্রির প্রায় ২০ শতাংশই হয় এ অঞ্চলে।
তিনি বলেন, ‘আমরা যখন আমাদের আয়ের প্রাক্কলন করি, সেসময় আমরা কিছু অর্থনীতির ধীরগতিকে হিসেব করিনি, বিশেষ করে চীনের অর্থনীতি।’
অবশ্য তিনি চিঠিতে এ কথাও বলেছেন যে অনেক উন্নত দেশেও নতুন করে মন্দা দেখা দিয়েছে, ফলে অ্যাপলের নতুন ফোনের চাহিদা কমে গেছে।
গত ১৫ বছরের মধ্যে এই প্রথম, প্রতিষ্ঠানটির বিক্রির আগাম হিসেবে সংশোধন করতে হচ্ছে। আর দাম বেশি হবার কারণে সাম্প্রতিক মাসগুলোতে অ্যাপলের নতুন ফোনের বিক্রিও আশানুরূপ হচ্ছে না। নভেম্বরেই বিনিয়োগকারীদের জানানো হয়েছিল যে, ডলারের মূল্য বাড়ায় এবং কিছু বৈদেশিক বাজারে অর্থনৈতিক মন্দার প্রভাব বার্ষিক বিক্রিতে পড়বে।
আর বিশ্লেষকেরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বিরোধের ফলেও চীন যদি মার্কিন ব্র্যান্ড বর্জন করতে চায়, তাহলেও ক্ষতিগ্রস্ত হবে অ্যাপল।
গত ২৯ ডিসেম্বর অ্যাপল আকস্মিকভাবে ঘোষণা করে যে, আসছে তিন মাসে প্রতিষ্ঠানটির যে আয় প্রাক্কলন করা হয়েছিল, তা থেকে অন্তত পাঁচশো কোটি ডলার কম আয় হবে। সেসময় বলা হয়েছিল, ডিসেম্বর পর্যন্ত অ্যাপল প্রায় নয় হাজার কোটি ডলার আয় করবে, কিন্তু বাস্তবে বিক্রি হয়েছে প্রায় সাড়ে আট হাজার কোটি ডলার।
এ ঘোষণার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম সাত শতাংশ কমে গেছে। আর গত নভেম্বর থেকে অ্যাপলের শেয়ার ২৮ শতাংশের বেশি কমেছে। তবে এসব চ্যালেঞ্জ অ্যাপল শীঘ্রই কাটিয়ে উঠবে বলে আশা করে প্রতিষ্ঠানটি। খবর-বিবিসির।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






