ঢাকা, সোমবার ০৮, জুন ২০২৬ ১৩:১৩:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৭ অক্টোবর ২০২৩ শুক্রবার

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং মারা গেছেন

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি খ্যা খিয়াং ৬৮ বছর বয়সে মারা গেছেন। সাংহাইয়ে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে মারা যান তিনি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

সংস্কারবাদী লি খ্যা খিয়াং গত বছর অবসরে যান। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি চিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি।

লি খ্যা খিয়াং একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও অভিজ্ঞ আমলা ছিলেন। শি’র অধীনে ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে চীনের অর্থনীতির বিকাশে তার বিশেষ অবদান ছিল।

অনেক বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট শি চিন পিং নিজের শাসনক্ষমতা ধরে রাখতে চীনা কমিউনিস্ট পার্টিতে লি লি খ্যা খিয়াংকে অনেকটা কোণঠাসা করে রেখেছিলেন। কারণ লি খ্যা খিয়াংকে চীনের ভবিষ্যত নেতা ভাবা হতো।

একারণেই কমিউনিস্ট পার্টি ও সরকার প্রধানের পদ থেকে বর্ষীয়ান রাজনীতিক লি খ্যা খিয়াংকে সরে যেতে হয়। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সর্বশেষ সম্মেলনে তাকে দলের পলিটব্যুরোতেও রাখা হয়নি।

পলিটব্যুরোর সদস্যরা শি চিন পিংয়ের অনুগত হিসেবে পরিচিত।