ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

চীনে করোনাভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার

চীনে করোনাভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু

চীনে করোনাভাইরাসে আরো ৭১ জনের মৃত্যু

চীনে নতুন করে আরো ৭১ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবারের রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। দৈনিক হিসেবে দুই সপ্তাহের মধ্যে এই সংখ্যা সর্বনিম্ন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬৬৩ জন। খবর এএফপির

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়,নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০৮ জন,এই সংখ্যা সোমবারের চেয়ে বেশী, ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৪০৯ জন।
কয়েকদিন ধরে দেশটির অনেক প্রদেশে নতুন করে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলেছে, চীনে ভাইরাস মহামারি দুর্বল হয়ে পড়েছে।

বিশ্ব স্বাস্থসংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেডরোস আদহানোম বলেছেন, চীনে ভাইরাস সংক্রমণ সবচেয়ে বেশি ছিল ২৩ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।