চীনে করোনার বিস্তার কমেছে, আজ আক্রান্ত ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার
চীনে করোনার বিস্তার কমেছে, আজ আক্রান্ত ১
চীনে আজ বুধবার অভ্যন্তরীণভাবে করোনাভাইরাসে নতুন করে মাত্র একজন আক্রান্ত হয়েছে। তবে বিদেশ থেকে আক্রান্ত হয়ে এক ডজনের বেশি লোক দেশে ফিরেছে।
দ্বিতীয় দিনের মতো উহানে একজন করে সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। জাতীয় স্বাস্থ্য কমিশন এ কথা জানায়।
গত সাতদিন ধরে নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে। যা ফেব্রুয়ারির প্রথম দিকে ছিল দিনে কয়েক হাজার।
কমিশন জানায়, উহানের ১১ মিলিয়ন লোক ২৩ জানুয়ারি থেকে কড়া কোয়ান্টারাইনে থাকে, এর পরপরই গোটা হুবেই প্রদেশ লকডাউন অবস্থায় চলে যায়।
স্বাস্থ্য কমিশন জানায়, বুধবার বাইরে থেকে ১২ জন আক্রান্ত হয়ে এসেছে, এতে বাইরে থেকে আক্রান্ত হয়ে দেশে আসা লোকদের সংখ্যা দাঁড়িয়েছে ১৫৫ জন।
চীনে গড়ে প্রতিদিন ২০,০০০ লোক দেশে ফিরছে, এদের সকলকে বাধ্যতামূলকভাবে কোয়ারান্টাইনে রাখা হয়। বেইজিংয়ে যারা বিদেশ থেকে আসছেন তাদের নির্দিষ্ট হোটেলে ১৪ দিন কোয়ারান্টাইনে থাকতে হয়।
চীনে আজ নতুন করে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,২৩৭ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০,৮৯৪ জন।
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











