চীনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২১ মার্চ ২০২০ শনিবার
চীনে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি
চীনে পরপর তৃতীয় দিনের মতো আজ শনিবার নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিদেশ থেকে আসা আক্রান্ত রোগির সংখ্যা অনেক বেড়ে গেছে। খবর এএফপি’র।
চীনে কয়েক সপ্তাহ ধরেই করোনাভাইরাসে আক্রান্তের হার কমে এসেছে। এদিকে বিশ্বের অন্যান্য দেশ বৈশ্বিক মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বৃদ্ধি মোকাবেলার প্রচেষ্টায় নানা ধরনের পদক্ষেপ জোরদার করেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শুক্রবার চীনের মধ্যাঞ্চলীয় উহান নগরীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ন্ত্রণে বেইজিংয়ের সফলতার প্রশংসা করেছে। গত বছরের শেষের দিকে সেখানে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
জেনেভায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান টেড্রস অ্যাডহানম গেব্রেইয়েসুস বলেন, করোনাভাইরাস বিশ্বের বাকি দেশগুলোর জন্য মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় হুবেই প্রদেশে বসবাস করা প্রায় ৫ কোটি ৬০ লাখ মানুষকে জানুয়ারি মাসের শেষের দিক থেকে অবরুদ্ধ করে ফেলা হয়। তবে সেখানের করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি ঘটায় বিভিন্ন কর্তৃপক্ষ চলাচল ব্যবস্থা ক্রমেই শিথিল করছে।
এদিকে চীন বিশ্বের অন্যান্য দেশ থেকে আসা করোনাভাইরাসে আক্রান্তদের নিয়ন্ত্রণে পদক্ষেপ জোরদার করেছে। বিদেশ থেকে আসা আরো ৪১ জন শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বিদেশ থেকে আসা লোকদের মধ্যে এক দিনে আক্রান্তের এই সংখ্যা সর্বোচ্চ।
উল্লেখ্য, চীনে মোট ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলেও স্বাস্থ্য কমিশন জানায়, মাত্র ৬ হাজার ১৩ জন বর্তমানে অসুস্থ রয়েছে।
দেশটিতে মৃতের সংখ্যাও অনেক কমে এসেছে। আজ শনিবার মাত্র সাতজন নতুন করে করোনাভাইরাসে মারা গেছে।
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











