চীনে বন্যায় ৩৩ জনের প্রাণহানি, নিখোঁজ ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ৯ আগস্ট ২০২৩ বুধবার
চীনে বন্যায় ৩৩ জনের প্রাণহানি
চীনের রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিপাতে ৩৩ জনের প্রাণহানি এবং এখনো ১৮ জন নিখোঁজ রয়েছে। আজ বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
খবরে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেইজিংয়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। এতে নগরীর শহরতলী ও আশপাশের অনেক এলাকা তলিয়ে যায় এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়।
কর্মকর্তারা আজ বলেছেন, বেইজিংয়ের সম্প্রতিক দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ৩৩ জন প্রাণ হারিয়েছে। প্রধানত প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভবন ধসে এসব মানুষের মৃত্যু হয়। আর এ সংখ্যা গত মঙ্গলবার কর্মকর্তাদের দেওয়া সংখ্যার প্রায় তিনগুণ।
রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি পরিবেশিত খবরে বলা হয়, বেইজিংয়ের ভাইস মেয়র জিয়া লিমমাও এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা দায়িত্ব পালন করতে গিয়ে মারা গেছেন এবং যারা দুর্ভাগ্যবশত জীবনহানির শিকার হয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাতে চাই।’
চীনের উত্তরাঞ্চল জুড়ে বন্যায় বিপুল সংখ্যক মানুষ মারা গেছে। এদিকে শুক্রবার বেইজিং বলেছে, গত মাসে প্রাকৃতিক দুর্যোগের কারণে ১৪৭ জনের মৃত্যু হয়েছে বা নিখোঁজ রয়েছে।
চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, এদের মধ্যে ১৪২ জন বন্যায় বা ভূতাত্ত্বিক দুর্যোগের কারণে ঘটেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার ঘটনা এবং দীর্ঘ সময় ধরে তাপপ্রবাহের কারণে লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশ্বব্যাপী এমন পরিস্থিতির প্রেক্ষাপটে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন ঘটনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






