চীনে বিদেশ থেকে আসা ৩৯ জন করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৬ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
চীনে বিদেশ থেকে আসা ৩৯ জন করোনায় আক্রান্ত
চীনে আজ সোমবার স্থানীয়ভাবে নতুন করে আর কেউ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিদেশ থেকে আসা আরো ৩৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে। খবর এএফপি’র।
এদিকে জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, দেশটিতে করোনাভাইরাসে আরো নয়জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই উহান নগরীর বাসিন্দা। গত বছরের শেষের দিকে এখানে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়।
উহান ও হুবেই প্রদেশের ৫ কোটি ৬০ মানুষকে অবরুদ্ধ করে রাখতে চীন জোরালো পদক্ষেপ নেয়ার দু’মাস পর করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে এবং পরপর পাঁচদিনের মতো এ প্রদেশে নতুন করে আর কেউ এ ভাইরাসে আক্রান্ত হয়নি।
প্রদেশটিতে চলাচল ও কর্ম নিষেধাজ্ঞা ক্রমেই শিথিল করা হয় এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং এ মাসের গোড়ার দিকে উহান সফর করেন। নগরীটিতে করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার পর সেখানে এটি ছিল তার প্রথম সফর।
চীনে করোনাভাইরাসে আক্রান্তের হার কমে আসায় বিশ্বের অন্যান্য দেশ এ বৈশ্বিক মহামারি মোকাবেলার প্রচেষ্টায় পদক্ষেপ জোরদার করেছে।
তবে বিদেশ থেকে আসা মানুষের মধ্যে এ ভাইরাসের সংক্রমণের প্রবাহের ব্যাপারে উদ্বিগ্ন চীন। বিদেশ থেকে আসা লোকের করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়ে বর্তমানে সাড়ে ৩শ’ ছাড়িয়ে গেছে।
বিদেশ থেকে আসা আরো ৩৯ জন আজ নতুন করে আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত চীনে ৮১ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত এবং তিন হাজার ২৭০ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, সারাবিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১৪ হাজার ৪শ’ ছাড়িয়ে গেছে।
- আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, ২৬ কারখানা বন্ধ ঘোষণা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- রানীর দিঘির পাড়: জমে আছে কত ইতিহাস, কত স্মৃতি
- ব্রেন টিউমার জয় করে অভিনয়ে ফিরলেন তানিয়া বৃষ্টি
- মোচার ঘণ্ট: নারকেল ও ছোলা দিয়ে বাঙালি রান্না
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- মুখ খুললেন মৃত্যুদণ্ড কার্যকর থেকে বেঁচে যাওয়া ক্রিস্টা পাইক
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা
- এইচএসসির ফল প্রকাশ: কোন বোর্ডে পাসের হার কত
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
- অনলাইনে দ্রুত এইএসসির ফল জানবেন যেভাবে
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- তাপপ্রবাহের নীরব শিকার অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশু
- এইচএসসির ফল: জিপিএ ৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- বিশ্বজুড়ে তাপপ্রবাহে ঝুঁকিতে অন্তঃসত্ত্বা মা ও শিশু
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- এইচএসসিতে ২৯৩ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ








