চীনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার
চীনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১ হাজার
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। প্রাণঘাতী এ ভাইরাসে শুধুমাত্র গতকাল সোমবারই মারা গেছে ১০৮ জন। এ নিয়ে আজ মঙ্গলবার পর্যন্ত নোভেল করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ১০১৬ জনে।
আল জাজিরা জানায়,সোমবার যে ১০৮ জন মারা গেছেন তার ১০৩ জনই চীনের হুবেই প্রদেশের। আর হুবেই প্রদেশে মারা যাওয়া ১০৩ জনের ৬৭ জন উহান শহরের বাসিন্দা ছিলেন।
এদিন চীনের হেইলোংজিয়াং, আনহুই, হুনান, তিয়ানজিন সিটি ও বেইজিংয়ে করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন।
গতকাল সোমবার নতুন করে ২৪ হাজার ৪৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪২ হাজার ৬৩৮ জনে।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর সোমবার প্রথমবারের মতো জনসম্মুখে আসেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি দেশটির রাজধানী বেইজিংয়ের স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
চীনা প্রেসিডেন্ট এ সময় জন-সাধারণের মাঝে মুখোশ বিতরণ করেন। তিনি এ ভাইরাস মোকাবিলায় আরও কার্যকরী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। মহামারির আশঙ্কায় বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতিমধ্যেই চীন থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে শুরু করেছে।
মানুষ থেকে মানুষে সংক্রমিত হওয়া এ ভাইরাস ঠেকাতে চীন-ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপানসহ বেশ কয়েকটি দেশ। এখন পর্যন্ত বিশ্বের ২৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই: রুমিন ফারহানা
- শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: ডা. জুবাইদা
- বেতনের ১০ ভাগ গরিবদের জন্য দান করছেন প্রধানমন্ত্রী
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- হাম সন্দেহে ২৪ ঘণ্টায় ৩ শিশুর মৃত্যু
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম











