চুনারুঘাটে দুই বোন নিখোঁজ! হতাশায় পরিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ এএম, ২৮ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুরে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে নুর মিয়ার দুই মেয়ে। নিখোঁজের তিন দিনেও তাদের খোঁজ মেলেনি। মা-বাবা পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে সন্তানদের খোঁজে। গত ২৪ মে মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় মোছাঃ রিমা আক্তার (১৮) ও তার ছোটবোন মোছাঃ রিফা আক্তার (১৬) নিখোঁজ হয়। এ ঘটনায় শুক্রবার বিকেলে (২৭ মে) চুনারুঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা নুর মিয়া। অন্যদিকে একসঙ্গে দুই মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে নুর মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বরমপুর গ্রামের নুর মিয়ার দুই মেয়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাশের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ির বাইরে যায়। ওইদিন সন্ধ্যা থেকে ৩ দিন অতিবাহিত হলেও তারা ফিরে না এলে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। মোছাঃ রিফা আক্তার (১৬) স্থানীয় শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং বড় বোন রিমা আক্তার পড়াশোনা করে না । তবে তাদের দুজনকে কারা নিয়ে গেছে এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি এখনো। রিফা ও রিমার মা আনোয়ারা বেগম বলেন, পাশের বাড়ির কথা বলে বাড়ি থেকে বের হয় তারা । কিন্তু কোথায় গেল ভেবে পাচ্ছি না। অনেক জায়গায় খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে । তিন দিন থেকে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছি মেয়ে দুজনের জন্য। পাগল হয়ে গেছি আমরা। ‘
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আশরাফ জানান, তাদের ভাই বিভিন্ন বিষয় নিয়ে শাসন করায় অভিমান করে বাড়ি থেকে চলেগেছে। এবিষয়ে
থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে বিভিন্ন জায়গায় অনুসন্ধান চলছে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











