চুরি হওয়া শিশু উদ্ধার করেছে কদমতলী থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৯ পিএম, ২৩ অক্টোবর ২০২০ শুক্রবার
চুরি হওয়া শিশু উদ্ধার করলো কদমতলী থানা পুলিশ
রাজধানীর কদমতলী থানার জিনম হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।
তারা হচ্ছে- কামরুন নাহার মুন্নি (৪০), রুনা আক্তার (৩৫), রওশন আরা (৫০) এবং আফসানা বেগম (৪৫)।
কদমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন মীর বলেন, ভুক্তভোগী রাবেয়া হাফছানা গত রোববার গ্রেফতারকৃত কামরুন নাহার মুন্নির সহায়তায় কদমতলী থানার বিক্রমপুর প্লাজা সংলগ্ন জিনম হাসপাতালে ভর্তি হন। এদিন রাতে সিজারিয়ানের মাধ্যমে তিনি একটি ফুটফুটে বাচ্চা জন্ম দেন। জিনম হাসপাতালে তার জন্ম দেওয়া ছেলে শিশু ১৯ অক্টোবর যেকোনো সময় চুরি হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও নবজাতকের সন্ধান মেলেনি।
তিনি বলেন, বুধবার (২১অক্টোবর) রাতে থানায় এসে ভুক্তভোগী রাবেয়া তার বাচ্চা চুরি হয়েছে মর্মে থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে থানার একটি চৌকষ দল ঘটনাস্থলে পাঠাই। এসময় কামরুন নাহারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তার দেয়া তথ্যের ভিত্তিতে জিনম হাসপাতালে অভিযান চালিয়ে রুনাকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মহাখালীতে অভিযান পরিচালনা করে আরেক অভিযুক্ত রওশন আরাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত আফসানা বেগমকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার ও চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ততা স্বীকার করেছে। আমরা শেষপর্যন্ত নবজাতকটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরেছি এটাই বড় শান্তনা।
এ ঘটনায় কদমতলী থানায় মানব পাচার ও প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি






