চুলায় পুড়ছে ভাত, ঘরে গৃহবধূর মরদেহ
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
চুলায় দুপুরে খাওয়ার জন্য ভাত বসিয়েছেন মীম আক্তার। তখনও চুলা জ্বলছিল। এমনকি ভাত পুড়ে গেলেও দেখা নেই ভাড়াটিয়া মীমের। ভাত পোড়ার গন্ধ পেয়ে তাকে (মীম) ডাকতে যান বাড়িওয়ালা। ডাকতে গিয়ে বাড়িওয়ালা দেখতে পারেন, ঘরের দরজা বন্ধ আছে। এ ঘটনায় ঘরের দরজা খুলে প্রবেশ করেন বাড়িওয়ালা। এ সময় তিনি দেখতে পারেন, ঘরের বিছানার ওপর কম্বল মুড়ি দিয়ে কেউ একজন শুয়ে আছে। কম্বল তুলেই তিনি দেখেন, গলায় ওড়না প্যাঁচানো গৃহবধূ মীমের মরদেহ কম্বল দিয়ে মুড়ানো। এ ঘটনায় পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে আশুলিয়ার জামগড়ায় সাইফুলের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মীম (১৯) সিরাজগঞ্জ সদর থানার রাণী গ্রামের আবদুল মজিদের মেয়ে। ৯ মাস আগে পারিবারিকভাবে একই এলাকার ভাতপিয়ারী গ্রামের মিলনের সঙ্গে তার (মীম) বিয়ে হয়েছিল।
বাড়িওয়ালার স্ত্রী লিজার বরাতে পুলিশ জানিয়েছে, এদিন মীমের স্বামী মিলন অফিসে যাননি। আর সারা দিনে তাদের সেভাবে দেখা যায়নি। চুলায় ভাত পুড়ছে দেখে তাদের ডাকতে যান তিনি। কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের প্রবেশ করে কম্বল তুলেই তিনি দেখেন, মীমের গলায় ওড়না প্যাঁচানো। পরে পুলিশে খবর দেন তিনি।
বাড়িওয়ালা সাইফুল ইসলাম জানান, তাদের পরিবার আমাদের বাসায় ১০ বছর ধরে ভাড়া থাকে। ৯ মাস আগে মিলন ও মীমের বিয়ে হয়েছে। এরপর থেকে তারাও এখানে থাকতো। তবে তাদের মধ্যে কোনো ঝামেলা চলছিল কি না, তা আমরা জানি না।
একই বাড়িতে পাশের রুমেই ভাড়া থাকেন নিহত মীমের বাবা আবদুল মজিদ। তার দাবি, তাদের ঘরে এক লাখ টাকা ছিল। মিলন সেটা (টাকা) নিয়ে পালিয়ে গেছে। তার (মিলন) ফাঁসি চাই।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ শেখ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বাকিটা তদন্তে জানা যাবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?






