ঢাকা, সোমবার ০২, ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৪:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ় দেশে পৌঁছালো প্রবাসীদের প্রায় দেড় লাখ ব্যালট বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৪ ডিসেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ক্রমশ কমছে দেশের তাপমাত্রা। শনিবার (৩ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় তা আরো কমে ১১.৬ ডিগ্রিতে নেমেছে।

এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা শুক্রবার (২ ডিসেম্বর) সীতাকুণ্ডে ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী দুইদিনের মধ্যে অর্থাৎ ৪৮ ঘণ্টায় দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সুতরাং আগামী পাঁচদিনের মধ্যে রাতের তাপমাত্রা কমে যেতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে এবং সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।