চুয়াডাঙ্গায় বেপরোয়া বাস কেড়ে নিল ৬ প্রাণ
ইউএনবি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ৮ আগস্ট ২০২০ শনিবার
ছবি: ইউএনবি
চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় পাঁচ দিনমজুর ও এক গ্রাম্য চিকিৎসক নিহত হয়েছেন। সেই সাথে আহত হয়েছেন বেশ কয়েকজন।
সদর উপজেলার সরোজগঞ্জ বাজার এলাকায় শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দিনমজুররা হলেন সদর উপজেলার বাসু ভান্ডারদহ গ্রামের নিতাই হাওলাদারের ছেলে ষষ্ঠি (৪০), তিতুদাহ গ্রামের নিয়ত আলির ছেলে রাজু (৩৮), রহিম মল্লিকের ছেলে শরিফ হোসেন (৪৫), নুতা মন্ডলের ছেলে সোহাগ (২৫) ও হায়দার আলির ছেলে কালু। তারা শ্রম বিক্রি করতে সরোজগঞ্জ বাজারে এসেছিলেন।
অন্যদিকে, খাড়াগোদা গ্রামের মাহাতাব উদ্দীনের ছেলে গ্রাম্য চিকিৎসক মিলন আলী (৪০) সকালে হাঁটতে বের হয়েছিলেন।
দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী সোহরাব হোসেন জানান, সকালে সরোজগঞ্জ বাজার এলাকায় বেশ কয়েকটি স্যালোইঞ্জনচালিত যান আলমসাধু দাঁড়িয়ে ছিল। এতে বসে ছিলেন ১০-১৫ জন দিনমজুর। এ সময় চট্টগ্রাম থেকে মেহেরপুরগামী রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে এসে দুটি আলমসাধু ও একটি মোটরসাইকেলের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন। আহত হন প্রায় ১০ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও চারজনকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুস সালাম বলেন, ‘সকাল ৬টার কিছু পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। এ সময় আমরা দুটি মরদেহ উদ্ধার করি। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও চারজন।’
অভিযোগ রয়েছে, বাসের চালক ঘুমিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁন বলেন, ‘ইতোমধ্যে রয়েল পরিবহনের চালক ও বাসটিকে আটক করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় তদন্তপূর্বক বাসের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শামীম কবির জানান, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী ও ঢাকায় পাঠানো হয়েছে। আর লাশ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহত ও নিহতের দেখতে যান জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি নিহতদের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


