ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৫:৪৮:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৭ এএম, ১১ জুন ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে নূরবানু (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুন) রাত ১১টার দিকে সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত নূরবানু উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের মসজিদপাড়ার সোনা মিয়ার স্ত্রী।

নিহতের পরিবারের সদস্যরা জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে টয়লেটে যান নূরবানু। সেখানে একটি সাপ তার ডান পায়ে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে নূরবানুকে তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।