ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ২২:৩৪:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

চেহারা নিয়ে আমার খোঁটা শুনতে হয়েছিল: সোনাক্ষী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০২ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

তারকাসন্তান হয়েও বলিউডে নিজের জায়গা তৈরি করতে বেশ কসরত করতে হয়েছে সোনাক্ষী সিনহাকে। ইন্ডাস্ট্রিতে প্রচলিত স্বজনপ্রীতির শিকার যে অনেক সময় বলিউডের ভিতরকার কম প্রভাবশালীরাও হয়ে থাকেন, সে কথাই জানান দিলেন অভিনেত্রী।

সম্প্রতি একটি সংবাদসংস্থায় দেওয়া সাক্ষাৎকারে বলিউডে ‘দাবাং’ ফিল্মে অভিষেকের পর কীভাবে তাঁকে চেহারা নিয়ে খোঁটা শুনতে হয়েছিল, সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন নায়িকা। এমনকী বেশ কয়েকটি ফিল্ম থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তুলেছেন সোনাক্ষী।

নায়িকার কথায়, ছোটবেলায় প্রায় ৯৫ কিলো ওজন ছিল। সে কারণে অনেক সময়ই মোটা মোটা বলে কথা শোনাতো অনেকে। একবার ফ্যাশন শো-এ র র‌্যাম্পে হাঁটব বলায় বন্ধুরা বলেছিল তুমি লাইট ধরো। তুমি অনেক মোটা। তাই হাঁটতে পারবে না। কিন্তু এখন ভাবলে খুশি হই আমি কোথায় পৌঁছে গিয়েছি।

সোনাক্ষী জানিয়েছেন, সালমান খানের সঙ্গে ২০১০-এ ‘দাবাং’-এ অভিষেক হওয়ার পর ইন্ডাস্ট্রির ভিতরেই তাঁকে মোটা হওয়া নিয়ে কথা শুনতে হয়েছিল। এর পর প্রায় ৩০ কিলো ওজন কমিয়েছেন অভিনেত্রী। ওজন বেশি থাকার জন্য যে ছবিগুলি তাঁর হাতছাড়া হয়েছে সেগুলি নিয়ে এখন আর মন খারাপ করেন না তিনি।

-জেডসি