চ্যাম্পিয়নদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা ক্রিকেট বোর্ডের
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২২ বুধবার
ফুটবলার সাবিনা
সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফেরার আগেই পেল সুখবর। তাদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।
এদিকে ফুটবলে মেয়েদের গৌরবময় অর্জনকে স্বীকৃতি জানাতে ইতোমধ্যে রাজসিক সংবর্ধনার ব্যবস্থা করেছে বাফুফে ও ক্রীড়া মন্ত্রণালয়। নিজ নিজ জেলায় ফুটবলারদের আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে আসছেন জেলা প্রশাসকরা। এবার পুরো নারী ফুটবল দলকে আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।
আজ বুধবার (২১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
সাবিনাদের প্রশংসা করে তিনি বলেন, অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে মেয়েদের ফুটবল দল পুরো জাতিকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার জন্য আমাদের সমাদর ও সমর্থনের নিদর্শন হিসেবে আমি বিসিবির পক্ষ থেকে পুরো দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।
তিনি আরও বলেন, আমার কোনও সন্দেহ নেই যে সাফ বিজয় দেশের সব ক্রীড়াবিদ ও নারীদের দারুণভাবে অনুপ্রাণিত করবে এবং বিভিন্ন অঙ্গনে আন্তর্জাতিক সাফল্য অর্জনে উজ্জীবিত করবে ক্রীড়া দলগুলোকে।
উল্লেখ্য, নেপালে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। দেশের ফুটবলে ১৯ বছরের ট্রফি খরা ঘুচিয়ে প্রথমবার সাবিনারা জিতেছেন সাফের শিরোপা।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











