চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে ‘১১০ ভাগ’ দিবো: নিগার
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আগামী পহেলা অক্টোবর থেকে সিলেটে মাটিতে শুরু হবে নারীদের টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের অষ্টম আসর। এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন হয়েই মাঠে নামবে বাংলাদেশ। ২০১৮ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরের হওয়া সর্বশেষ আসরে আসরের ফাইনালে ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে বাংলাদেশ। তাই শিরোপা ধরে রাখার বড় চ্যালেঞ্জ বাংলাদেশ নারী দলের। এই চ্যালেঞ্জে জিততে ১১০ ভাগ উজার করে দেয়ার কথা বললেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশের ফিরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হন নিগার। আসন্ন এশিয়া কাপ নিয়ে দলের লক্ষ্যের কথা সংবাদমাধ্যমকে তুলে ধরেন নিগার।
শিরোপা ধরে রাখার ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের উত্তরে নিগার বলেন, ‘১১০ পারসেন্ট অবশ্যই। কারণ নিজের মাটিতে খেলা এবং টিম ভালো অবস্থানে আছে। তাই অবশ্যই চাইবো ঘরের মাঠে ঘরের শিরোপা থাকে।’
নিগার আরও যোগ করে বলেন, ‘আমি আমাদের দিক থেকে চিন্তা করতেছি কারণ আমরা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। আমাদের দলে অনেকেই আছে যারা আগের এশিয়া কাপ খেলেছে। তাই তারা সবাই অভিজ্ঞ। ঘরের মাঠে যেহেতু খেলা, নিজেদেরকে এগিয়ে রাখাই উচিত।’
সদ্যই বিশ্বকাপ বাছাই পর্বে খেলার কারনে এশিয়া কাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নেয়া সম্ভব হয়েছে বলে জানান নিগার। তিনি বলেন, ‘যেহেতু আমরা ভালো একটা প্রস্তুতি পেয়েছি। চ্যাম্পিয়নশিপের মতো বড় অনুপ্রেরণা কিন্তু কিছু হতে পারে না আমার মতে। সেক্ষেত্রে আমার মনে হয়, সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমরা বিশ্বকাপে কোয়ালিফাই করে এসেছি। যেটা পুরো দলকে উজ্জীবিত করছে।’
এশিয়া কাপে কম্বিনেশন ঠিক থাকলে এবং নিজেদের সেরাটা দিতে পারলে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নিগার। তিনি বলেন, ‘আমাদের জন্য বাছাই পর্ব সেরা প্রস্তুতি ছিল, কারণ ম্যাচ প্র্যাকটিসের চেয়ে ভালো কোনও প্রিপারেশন হতে পারে না। যেহেতু আমরা এই ফরম্যাটেই খেলে এসেছি, তাই এশিয়া কাপে এটি আমাদের অনেক বেশি সাহায্য করবে। কারণ কম বেশি দল কিন্তু আমরা একই পাচ্ছি। আমরা একসঙ্গে খেলছি। এশিয়া কাপে যদি টিম কম্বিনেশন ঠিক থাকে, দল হিসেবে কাজ করতে পারি, আমার কাছে মনে হয় এশিয়া কাপে ভালো একটা ফল হবে।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






