ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০১ এএম, ১৮ অক্টোবর ২০২৬ রবিবার
সংগৃহীত ছবি
স্পেনের অন্যতম মর্যাদাপূর্ণ ও অর্থমূল্যের দিক থেকে বিশ্বের অন্যতম বড় সাহিত্য পুরস্কার ‘প্রেমিও প্লানেতা’ জিতেছেন চিলি-আমেরিকান লেখক ইসাবেল আলেন্দে। ছদ্মনামে লেখা ‘লা ওরা আন্তেস দেল আলবা’ উপন্যাসের জন্য তিনি পেয়েছেন ১০ লাখ ইউরো পুরস্কার।
শনিবার (১৭ অক্টোবর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুরস্কারটির ৭৫তম আসরে আলেন্দের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার নতুন উপন্যাসটি ১৯৮২ সালে প্রকাশিত বিশ্বখ্যাত উপন্যাস দ্য হাউস অব দ্য স্পিরিটস-এর ধারাবাহিকতা। বইটিতে আগের উপন্যাসের চরিত্রগুলোর গল্প আবারও তুলে ধরা হয়েছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, নতুন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র আলবা এস্তেবান ত্রুয়েবা ও ক্লারা দেল ভায়ের নাতনি। চিলির স্বৈরশাসক অগাস্তো পিনোশের শাসনামলে কারাবন্দি হওয়া ও নির্যাতনের অভিজ্ঞতা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সে। আলেন্দে জানিয়েছেন, নতুন বইটির মধ্য দিয়ে দ্য হাউস অব দ্য স্পিরিটস-এর গল্পের জগৎকে পূর্ণতা দেওয়া হবে।
বার্সেলোনায় আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়া উপস্থিত ছিলেন। পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় আলেন্দে বলেন, ‘এটি যেন নোবেল পুরস্কার জেতার মতো।’
তিনি আরও বলেন, ‘আমি কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নিইনি। কারণ, সবার শেষে থাকার বিব্রতকর পরিস্থিতি এড়াতে চেয়েছি। তবে এই বয়সে এসে হারানোর মতো খুব বেশি কিছু নেই।’
আলেন্দে জানান, কয়েক দশক ধরে পাঠকেরা তার কাছে জানতে চেয়েছেন, দ্য হাউস অব দ্য স্পিরিটস-এর আলবার পরিণতি কী হয়েছিল। পাঠকদের সেই আগ্রহই তাকে নতুন উপন্যাসটি লিখতে অনুপ্রাণিত করেছে।
নতুন বইটির রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান বিশ্বের পরিস্থিতিরও মিল খুঁজে পেয়েছেন লেখক। তিনি বলেন, বিভিন্ন দেশে গণতন্ত্রের ওপর হুমকি, কর্তৃত্ববাদ, উগ্র জাতীয়তাবাদ ও ফ্যাসিবাদের উত্থান তাকে আবারও সেই ভয়ের কথা মনে করিয়ে দিচ্ছে, যে ভয়ের কারণে তাকে নিজ দেশ ছাড়তে হয়েছিল।
১৯৭৩ সালে অগাস্তো পিনোশের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে চিলির তৎকালীন প্রেসিডেন্ট সালভাদর আলেন্দের সরকার উৎখাতের পর নির্বাসনে যেতে বাধ্য হন ইসাবেল আলেন্দে। সালভাদর আলেন্দে ছিলেন তার বাবার চাচাতো ভাই। পিনোশের শাসনামলে আনুমানিক ৪০ হাজার মানুষ নির্যাতনের শিকার হন এবং তিন হাজারের বেশি মানুষ নিহত হন।
সূত্র: দ্য গার্ডিয়ান
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




