ছদ্মবেশে ঢাকার সিনেমা হলে অভিনেত্রী ইধিকা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ২৫ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
কলকাতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। বাংলাদেশে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড় পর্দায় পা রাখেন এই অভিনেত্রী। ঈদুল আযহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে রয়েছে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। মুক্তির চার সপ্তাহ পার হয়ে গেলেও এখনো প্রেক্ষাগৃহে দর্শকদের বেশ সাড়া। নিজের প্রথম সিনেমার সাফল্য উপভোগ করতে কলকাতা থেকে ঢাকায় ছুটে এসেছিলেন এই অভিনেত্রী।
জানা যায় , নিজের প্রথম সিনেমাটি বড় পর্দায় দেখতে শুক্রবার কলকাতা থেকে ঢাকায় এসেছিলেন এই নায়িকা। সঙ্গে ছিলেন তার মা ও বোন। মাস্কে মুখ লুকিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন তিনি। শনিবার স্টার সিনেপ্লেক্সের সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের শো দেখেন ইধিকা। সিনেমা দেখা শেষে তিনি আবার কলকাতায় ফিরেও গেছেন। কলকাতা ফিরে ইধিকা তার অনুভূতি শেয়ার করে ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন।
তিনি লিখেছেন, আমার নিজের অনুভূতি লুকিয়ে রাখার অভ্যাস আছে। তা ছদ্মবেশে করি। এবার আমি ছদ্মবেশে আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটিও দেখে ফেললাম! যেখানে দর্শক ছিল পরিপূর্ণ।
ভার্সেটাইল মিডিয়ার প্রযোজনায় ঈদে মুক্তির পর মাত্র তিন সপ্তাহে প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি করেছে ‘প্রিয়তমা’। প্রিয়তমা’ সিনেমায় শাকিব-ইধিকার পর্দার রসায়ন জমিয়ে উপভোগ করছেন দর্শকেরা। আরশাদ আদনানের প্রযোজনায় রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। ছবিটিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা





