ছদ্মবেশে বের হন, আসল চিত্র পাবেন : রওশন এরশাদ
আপডেট: ০১:৪৭ পিএম, ৮ জুলাই ২০১৫ বুধবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রীর আশপাশের লোকজন তাকে দেশের মানুষের সঠিক তথ্য দেন না বলে মনে করেন রওশন এরশাদ।
তিনি বলেছেন, সঠিক তথ্য পেতে হলে প্রয়োজনে ছদ্মবেশ ধারণ করে মানুষের কাছে যেতে হবে।
সংসদে ষষ্ঠ অধিবেশনের সমাপনী ভাষণে রাজধানীতে যানজট, দূষণ, ভূমিকম্প ঝুঁকি, বস্তিবাসীর দুর্ভোগ, খাদ্যে ভেজাল, মাদক ও জনদুর্ভোগের নানা বিষয় তুলে ধরেন বিরোধী দলীয় নেতা।
এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনি ছদ্মবেশে সঠিক খোঁজখবর নিন। আপনার পাশে যারা রয়েছেন তারা সঠিক কথা বলেন না। আপনি রাতে বের হন, প্রয়োজনে বোরকা পরে বের হন। অনুরোধ করব- মানুষ কীভাবে আছে তা দেখেন।”
সমাপনী ভাষণের শুরুতে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং যুক্তরাজ্যে নির্বাচনে জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত তিন কন্যাকে অভিনন্দন জানান বিরোধী দলীয় নেতা।
বক্তব্যের এক পর্যায়ে বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেন রওশন।
তিনি বলেন, “চলতি সংসদে বিরোধী দল সঠিক ভূমিকা পালন করছে। এর আগে কখনও বাজেট পাস ও ধন্যবাদ আলোচনায় বিরোধী দল উপস্থিত ছিল না। আমরাই গতবার ও এবার বাজেটের পুরো কার্যক্রমে উপস্থিত ছিলাম। বিরোধী দল হিসেবে আমরাই সঠিক ভূমিকা পালন করেছি।”
বিএনপির বয়কটের মধ্যে ৫ জানুয়ারির নির্বাচনে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়ে দশম সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসে জাতীয় পার্টি।
একইসঙ্গে তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ায় বিরোধী দল হিসেবে তাদের সংসদে কার্যকর ভূমিকা রাখা নিয়ে প্রশ্ন উঠেছে।
রওশন এরশাদ বলেন, “বর্তমানে বিরোধী দল গঠনমূলক ও সক্রিয় ভূমিকা রাখছে। ছোট বিরোধী দল হলেও আমরা দেখিয়ে দিতে চাচ্ছি- বিরোধী দল কী ভূমিকা রাখে, কী ভূমিকা রাখা উচিত। সংসদকে প্রাণবন্ত করতে আমাদের ভূমিকা যথাযথভাবে পালন করেছি।”
০৮.০৭.২০১৫ - রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা