ছবি শেয়ার করে কত টাকা পান প্রিয়াঙ্কা!
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার
প্রিয়াঙ্কা চোপড়া, অভিনয় দক্ষতার গুণে বলিউডের পাশাপাশি হলিউডেও নাম লেখিয়েছেন। পেয়েছেন আবাশচুম্বি জনপ্রিয়তা। দেশ-বিদেশে তার ভক্তের অভাব নেই। তার সম্পর্কে জানতে ভক্তরাও সবসময় উদগ্রীব। এর প্রভাব পড়ে সোশ্যাল মিডিয়ায়ও। তাইতো ইনস্টাগ্রামে তার পোস্টে টাকা ঢালতে কার্পণ্য করে না অনেক বড় বড় প্রতিষ্ঠান।
জানা গেছে, প্রিয়াঙ্কা একটি পোস্ট করলেই তা নিমেষে পৌঁছে যায় ৪ কোটি ৩০ লাখের বেশি ফলোয়ারের কাছে। তাহলে বিজ্ঞাপনদাতারা সেই সুযোগ লুফে নেবে না কেন? এখন প্রশ্ন হলো, একটা ছবি শেয়ার করলে কত টাকা পান প্রিয়াঙ্কা?
ইন্ডিয়াটুডে ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইনস্টাগ্রামের ধনীর তালিকা প্রকাশ করেছে হুপার এইচকিউ। ওই তালিকায় প্রিয়াঙ্কার অবস্থান ১৯তম। সেখানে দেখা গেছে, এক-একটি প্রচারণামূলক পোস্টে এই নায়িকা পেয়ে থাকেন দুই লাখ ৭১ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ২৯ লাখ টাকাও বেশি।
তবে ইনস্টাগ্রাম ধনীর প্রথম স্থানে আছেন কাইলি জেনার, পোস্ট প্রতি তার আয় ১২ লাখ ৬৬ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ১০ কোটি ৭৯ লাখ টাকারও বেশি। এই তারকার ফলোয়ার ১৪ কোটি ছাড়িয়েছে বেশ আগেই।
অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য পান এক লাখ ৯৬ হাজার ডলার বা এক কোটি ৬৫ লাখ টাকা। ইনস্টাগ্রামে তার রয়েছে সাড়ে তিন কোটির বেশি ফলোয়ার।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মুক্তি পাচ্ছে প্রিয়াঙ্কা বলিউড কামব্যাক ছবি ‘দ্য স্কাই ইজ পিংক’। সোনালি বোসের পরিচালনায় তার বিপরীতে আছেন ফারহান আখতার। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন সদ্য বলিউডকে বিদায় জানানো জায়রা ওয়াসিম।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?







