ছাত্রলীগের কোন্দলে মাতৃগর্ভে গুলিবিদ্ধ নবজাতকের চিকিৎসায় বোর্ড গঠন
আপডেট: ০১:৫৫ পিএম, ২৮ জুলাই ২০১৫ মঙ্গলবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, মাগুরা : মাগুরায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হওয়ার পর জন্ম নেওয়া কন্যাশিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।
ডা. কানিজ হাসিনা শিউলী বলেন, শিশুটির চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আট সদস্য বিশিষ্ট একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। শিশু সার্জারির বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আশরাফ-উল-হককে প্রধান করে এ বোর্ড গঠন করা হয়েছে।
কন্যা শিশুটির বর্তমান অবস্থা স্থিতিশীল উল্লেখ করে তিনি বলেন, একটি গুলি তার পিঠ দিয়ে প্রবেশ করে বুক দিয়ে বেরিয়ে গেছে। তবে তার ভেতরের সব গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ রক্ষা পেয়েছে। তার হাত, গলা ও চোখে আঘাত আছে। চোখের আঘাত গুরুতর। প্রয়োজনীয় সব বিভাগের চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে শিশুটির চিকিৎসা চলছে। শিশুটির ওজন দুই কেজি।
গত রবিবার ভোরে নবজাতককে মাগুরা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত বৃহস্পতিবার মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আট মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ নাজমা খাতুন গুলিবিদ্ধ হন। ওই গুলি তার পেটের সন্তানের শরীরও ভেদ করে।
ওই দিন রাতে মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের পর একটি কন্যাশিশুর জন্ম দেন নাজমা। অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার রাতে নবজাতককে ঢাকায় পাঠানো হয়। প্রসূতি মা মাগুরা সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
সংঘর্ষের ঘটনায় আহত মমিন ভূঁইয়া গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় ছাত্রলীগের জেলা শাখার সহ-সভাপতি সেন সুমনকে (৩২) প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত মমিনের ছেলে রুবেল ভূঁইয়া গত রবিবার সদর থানায় মামলাটি করেন।
২৮.০৭.২০১৫
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- টোল ছাড়াই এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ আজ
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- স্নাতক পাশেই ব্যাংকে চাকরি
- কাছের মানুষের ছোট ছোট অবহেলা কেন বেশি কষ্ট দেয়?
- ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী উর্মি
- গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণ দাবিতে উত্তাল ক্যাম্পাস
- তিন দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
- সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
- মুক্তি পেলেন কিউবার সাংবাদিক ইয়োয়ানি সানচেজ
- মধ্যরাতে চিত্রনায়িকা পরীমনির রহস্যময় পোস্ট
- রমজানের আগেই বাড়ছে ছোলার দাম, কাটছে না সয়াবিন তেলের সংকট
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান
- তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- পিরোজপুরে নবনির্বাচিত সংসদ সদস্য এলিজাকে শুভেচ্ছা










