ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল আইনে আ’ লীগ নেত্রীর মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০ বুধবার
ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট দেয়ায় চুয়াডাঙ্গায় ছাত্রলীগের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার যুব মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা পারভীন বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- জেলা শহরের কেদারগঞ্জ ফিরোজ রোডের খবির শেখের ছেলে চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, শান্তিপাড়ার শহীদ খানের ছেলে মানিক খান, বাহাদুরপাড়ার আদম আলীর ছেলে রাকিবুল ইসলাম নিপ্পন ও আরামপাড়ার কাশেমের ছেলে ফয়সাল খানসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা শান্তিপাড়ার মানিকখান তার ফেসবুক আইডিতে জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক আফরোজা পারভীনকে নিয়ে মানহানিকর পোস্ট দেন।
পরদিন পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেনও তার ফেসবুক আইডি থেকে ওই মানহানিকর পোস্ট দেন। ওই পোস্টে রাকিবুল ইসলাম নিপ্পন ও ফয়সাল খানসহ আরও ১০-১৫ জন বাজে মন্তব্য করেন।
আসামিরা আফরোজা পারভীনকে সামাজিকভাবে মান মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করেছেন এবং তারা বিভিন্ন সময় আফরোজা পারভীনকে হত্যার হুমকিও দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়ে মামলা নিয়েছি। তদন্তের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
-জেডসি
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক


