ছাত্রীকে ধর্ষণের পর হত্যা, ৩ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২০ পিএম, ১৬ আগস্ট ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন ও দুই আসামিকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, হৃদয়, জহিরুল ইসলাম ওরফে টিটু ও ইব্রাহিম ওরফে মনা। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন, শাওন ও হাবিব।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১০ অক্টোবর ফতুল্লা থানার এনায়েতনগরের ধর্মগঞ্জ এলাকায় রাজিম উদ্দিনের মালিকানাধীন বাড়ির দ্বিতীয় তলার ৭ম শ্রেণির মাদরাসাছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে আসামিরা। এ ঘটনার পর দিন নিহতের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এদিকে ওই মামলায় সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ মঙ্গলবার দুপুরে এ রায় দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইকবাল পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। তবে মামলায় আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালত এ রায় দিয়েছেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও










