ছাত্রীকে যৌন হয়রানি, ঢাবি শিক্ষককে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩৮ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ছাত্রীকে যৌন হয়রানির দায়ে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হককে। মঙ্গলবার (১৬ আগস্ট) শিক্ষার্থী অভিযোগ করলে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের ফলে সব ধরনের শিক্ষামূলক কার্যক্রমে আগামী এক বছর তিনি যোগ দিতে পারবেন না।
শুক্রবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ। নিজ বিভাগের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিভাগ সূত্র আরও জানায়, সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে বিভাগের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন ওই শিক্ষক। এসময় ভুক্তভোগী ছাত্রী এনামুল হকের কথোপকথন রেকর্ড করেন। পরে তিনি বিভাগীয় চেয়ারপারসন বরাবর লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে গঠিত তদন্ত কমিটি বিষয়টির সত্যতা পায়। অ্যাকাডেমিক কমিটির সভায় এনামুল হক তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ঘটনার সত্যতা স্বীকার করে সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবপ্রশাদ দাঁ বলেন, শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে অধিকাংশ শিক্ষকের মতামতে এ সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হয়েছে। তবে সিন্ডিকেটের মাধ্যমে বিধি মোতাবেক পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তার ফোন নম্বরটি বন্ধ থাকায় অভিযুক্ত শিক্ষকের এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


