ছাদখোলা বাসে বাফুফে পৌঁছায় চ্যাম্পিয়নরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার
ছাদখোলা বাসে বাফুফে পৌঁছায় চ্যাম্পিয়নরা
সাফ চ্যাম্পিয়নশীপ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল দুপুরে দেশে এসে পৌঁছেছে। তারপর তারা ছাদখোলা বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনে পৌঁছায়।
সাবিনা খাতুনের নেতৃত্বে বাংলাদেশ দল কাঠমান্ডু থেকে দুপুর ২.১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। ঐতিহাসিক এই অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দরে প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা।
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনা, রুপনা, তহুরা, মনিকারা বাফুফে ভবনের দিকে রওয়ানা হয়। রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছায়।
বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা রয়েছে।
সাবিনাদের বরণ করে নিতে ইতোমধ্যেই বাফুফে ভবনে বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়েছে।
সন্ধ্যায় বাফুফে ভবনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাথে সাক্ষাত করবে বাংলাদেশ দল।
গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা