ছুটির দিনে সড়কে প্রাণ গেলো ১২ জনের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
শুক্রবার (২৭ ডিসেম্বর) ছুটির দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ১২ জন নিহত হয়েছেন। পাবনার সাঁথিয়ায় তিনজন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেষ সীমান্তে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী টোল প্লাজায় পাঁচজন, রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় দুজন ও দিনাজপুরের পার্বতীপুরে দুজন প্রাণ হারিয়েছেন।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনার খবর পাওয়া যায়। প্রতিনিধিদের পাঠানো খবর:
পাবনা: জেলার সাঁথিয়া উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা শ্যালো ইঞ্জিনচালিত করিমনে (থ্রি-হুইলার) ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সাঁথিয়ার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেষ সীমান্তে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের বয়স আনুমানিক ৭০ ও ৬০ বছর। দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, ওই দুজন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী কোনো যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় পথচারীরা দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুজন আত্মীয় হতে পারেন আবার স্বামী-স্ত্রীও হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
দিনাজপুর: জেলার পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামে দুজনের মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে দুজন প্রেমিক ও প্রেমিকা বলে জানা গেছে। দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ঝাল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভির নিহত হন।
পার্বতীপুর মডেল থানার ওসি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন মোল্লা ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











