ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৩:০৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

ছুটির প্রথম‌ দি‌নেই বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায়

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ১৯ এপ্রিল ২০২৩ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টাঙ্গাই‌লে বঙ্গবন্ধু সেতু‌তে রেকর্ড পরিমাণ পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এতে ৪১ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ৩ কোটি ৬০ লাখ টাকা।

বুধবার (১৯ এপ্রিল) বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ১২টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে এ টোল আদায় হ‌য়।


জানা গে‌ছে, গত ৩২ ঘণ্টয় সেতু‌তে রেকর্ড সংখ্যক গাড়ি পারাপার হ‌য়ে‌ছে। এরমধ্যে ব্যক্তিগত গাড়ি বেশি ছিল। গত ৩২ ঘণ্টায় সেতুর দুই টোল প্লাজা দি‌য়ে ৪১ হাজার ২৫১টি পরিবহন পারাপার হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে মোটরসাই‌কেলের সংখ্যা ছিল ২ হাজার ৭০০। এতে সব মিলিয়ে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় সাড়ে ও কোটি ৬০ লাখ টাকা। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পা‌ভেল জানান, ছুটির প্রথম‌ দি‌নেই সেতু‌তে রেকর্ড পরিমাণ টোল আদায় হ‌য়ে‌ছে।