ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪১:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

ছুরি দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করলেন স্বামী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর কবিরহাটে পরকীয়ার জেরে রুপালি বেগম (২০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় নিহতের স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) আটক করেছে পুলিশ। রোববার (১২ জুন) রাত আড়াইটার দিকে কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রুপালি বেগম কবিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের ফতেজঙ্গপুর গ্রামের মনির চৌকিদার বাড়ির সিরাজ মিয়ার মেয়ে। আটক ইউসুফ নবী রুবেল কবিরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামের আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ মাস আগে রুপালি বেগমের সঙ্গে ইউসুফ নবী রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। কিন্তু রুপালি বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে বলে স্বামী রুবেল প্রায় সন্দেহ করতেন। পরকীয়ার জেরে রুবেল রোববার (১২ জুন) রাত আড়াইটার দিকে রুপালি বেগমের ওড়না দিয়ে হাত-পা বেঁধে ফল কাটার চুরি দিয়ে জবাই করে হত্যা করে। পরে মায়ের চিৎকারে বাড়ির লোকজন এসে রুবেলকে আটক করে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে রুবেলকে আটক করে এবং হত্যায় ব্যবহৃত ছুরিটি জব্দ করে। 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী রুবেলকে আটক ও হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জেনেছি পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পরকীয়ার ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ভাসুর রফিককে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।