ছেলেকে আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে মা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৯ এএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
সন্তানের জন্য নিজের আইসিইউ ছেড়ে দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) মঙ্গলবার রাতে। বুধবার (২৮ জুলাই) রাতে হাসপাতালের আইসিইউ বেডের ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস এসব তথ্য জানান।
জানা গেছে, চট্টগ্রামের সিএনবি কলোনী এলাকার ৬৫ বছর বয়সী মা কানন প্রভা পাল ও ৩৮ বছর বয়সী ছেলে শিমুল পাল করোনা আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মায়ের অবস্থা সংকটাপন্ন হওয়ায় ২২ জুলাই তাকে আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা। ছেলে ভর্তি ছিলেন সাধারণ ওয়ার্ডে। ধীরে ধীরে ছেলের অবস্থাও খারাপ হতে থাকে। তারই একপর্যায়ে মঙ্গলবার (২৭ জুলাই) আইসিইউয়ের প্রয়োজন হয় ছেলের। কিন্তু চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ১৮টি আইসিইউ বেডেই রোগী ভর্তি তখন। ছেলের জন্য আইসিইউ না পাওয়ার সংবাদ চলে যায় আইসিইউতে ভর্তি থাকা মায়ের কানে। তাতেই ছটফট করতে থাকেন মা। নিজের হাতে লাইফ সাপোর্টের সরঞ্জাম খুলে ছেলেকে আইসিইউতে আনতে চিকিৎসকদের ইশারা দেন বৃদ্ধ মা। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, শত চেষ্টা করেও মাকে বোঝাতে পারেনি আমরা। বাধ্য হয়ে মাকে নামিয়ে ছেলেকে তোলা হয় আইসিইউতে। এর কিছুক্ষণ পরেই মা মারা যান।
চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বলেন, মঙ্গলবার (২৭ জুলাই) রাতে বৃদ্ধ মা ছেলের জন্য আইসিইউ ছেড়ে দিয়েছেন। এই ঘটনাটি আমাদের চোখের সামনে ঘটেছে। কিন্তু আমরা নিরূপায়। মা বেঁচে নেই।
তিনি আরও জানান, পরিবারের সিদ্ধান্ত মোতাবেক মাকে আইসিসি থেকে নামিয়ে সন্তানকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসি থেকে সরানোর কিছুক্ষণ পরেই মা মারা যায়।
-জেডসি
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!



