ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৭:৪৮:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ছেলের জন্য অপেক্ষা শেষ হলো সেই মায়ের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১৮ পিএম, ২৬ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

জীবনের শেষ দিন পর্যন্ত ঘরের দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন ছেলে ফিরবে বলে। তবে শহীদ ছেলের জন্য মায়ের অপেক্ষা শেষ হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) রাত ২টার দিকে পিরোজপুরে নিজ বাসভাবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন কুলসুম বেগম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

কুলসুম বেগম পিরোজপুরে স্বাধীন বাংলার প্রথম পতাকা উত্তোলনকারী শহীদ ওমর ফারুকের মা।

কুলসুম বেগমের মেয়ে জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপি বলেন, আমার ভাইয়ের ঘরে ফেরার অপেক্ষায় মা জীবনের শেষ দিনটি পর্যন্ত দরজা খুলে রেখে অপেক্ষা করেছেন। আজ সেই অপেক্ষা শেষ হয়েছে। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। তার জানাজা ও দাফনের বিষয়টি সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে।