ছেলের প্রথম ঈদে নেই বাবা,যা বললেন পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২ জুলাই ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
নিজের ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় সমালোচনার শীর্ষে থাকেন পরীমণি আর শরিফুল রাজ। এরমধ্যে তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। বেশ কিছু দিন ধরেই স্বামীর সঙ্গে থাকছেন না পরীমণি।
গত বছরই অভিনেতা শরিফুল রাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পর থেকেই সংসারে টুকটাক অশান্তি লেগেই রয়েছে তাদের মধ্যে। স্বামী রাজ তাকে শারীরিক নির্যাতন করেছেন এমটাই অভিযোগ করেন পরীমণি।
এর মাঝেই তাদের জীবনে আসে পুত্র রাজ্য। ছেলের কথা ভেবেই এত দিন মানিয়ে নিচ্ছিলেন সব। তবে রাজের ফোন থেকে তিন নায়িকার গোপন ভিডিও ফাঁস হওয়ার পর থেকেই ছেলেকে নিয়ে একা থাকেন পরীমণি।
এ বছর ছেলে রাজ্যের জীবনে প্রথম ঈদ। বাবা কাছে নেই। মা পরীমণি ছেলেকে নিয়ে ঈদ পালন করলেন। কিন্তু ছেলের প্রথম ঈদে বাবা রাজ পাড়ি দিলেন দ্বীপরাষ্ট্র মালদ্বীপে। খবর পেয়েই কী বললেন পরীমণি?
বাড়িতেই ছেলেকে নিয়ে ঈদ উদ্যাপন করলেন নায়িকা। এর মধ্যেই জানা গেল ঢাকা ছেড়ে মালদ্বীপ পাড়ি দিয়েছেন শরিফুল রাজ। অভিনেতা জানান, কয়েকদিনের জন্য মালদ্বীপ যাচ্ছেন তিনি। সপ্তাহখানিক পরে ফিরবেন। তাহলে ঈদে ছেলের রাজ্যের সঙ্গে কি দেখা হয়েছে?
সেই প্রসঙ্গে রাজ বলেন, আমার মালদ্বীপ আসার পরিকল্পনা কয়েক দিন আগেই নেয়া। তাই ঈদের আগের দিন রাতে বনানীতে আমরা দেখা করি। রাজ্যকে নিয়ে পরী কেনাকাটা করতে বের হয়েছিল, সেখানেই আমাদের দেখা হয়। ঈদের দিন দেখা কিংবা কথা, কিছুই হয়নি।
স্বামীর মালদ্বীপ ভ্রমণ প্রসঙ্গে পরীমণি বলেন, ও তো যা খুশি করছে। নিজের মতো করেই চলছে। যেখানে খুশি যাচ্ছে। এ সবে আমার কী! কিন্তু, মালদ্বীপ কি রাজ একাই যাচ্ছেন, না কি কোনও সঙ্গীও রয়েছেন? এই প্রসঙ্গে রাজ বলেন, কেউ থাকলে তো ভালই হত। আমি একাই এসেছি। আমার একা একা ঘুরতে ভাল লাগে।
এ বছর ইদে দু’টি ওয়েব সিরিজ় মুক্তি পেয়েছে শরিফুল রাজের। একটি ‘রক্তজবা’, অন্যটি ‘ইনফিনিটি সিজ়ন ২’। তবে এ বছর পরীমণির কোনও ছবি মুক্তি পায়নি।
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট