ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৯:২৮:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

ছেলে-বৌসহ করোনা আক্রান্ত অভিনেত্রী মৌসুমী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৬ পিএম, ৪ এপ্রিল ২০২১ রবিবার

ছেলে-বৌসহ করোনা আক্রান্ত অভিনেত্রী মৌসুমী

ছেলে-বৌসহ করোনা আক্রান্ত অভিনেত্রী মৌসুমী

করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী। একই সঙ্গে তার ছেলে ফারদীন ও পুত্রবধূ আয়েশাসহ পরিবারের কয়েকজন সদস্য প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওমর সানী সুস্থ আছেন, তার করোনা হয়নি।

গতকাল রাতে পাওয়া করোনা প্রতিবেদনে তারা পজিটিভ শনাক্ত হন। এর আগে তাদের এক ফেসবুক পোস্টে স্ত্রী-সন্তান ও তার পুত্রবধূ অসুস্থ বলে একটি ফেসবুক পোস্টে জানান অভিনেতা ওমর সানী। তাদের করোনা টেস্ট করা হয়েছে বলেও তিনি পোস্টে জানান।

এদিকে রিপোর্ট পাওয়ার পর নিজেদের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওমর সানী-মৌসুমী একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন। ফেসবুকে তিনি লেখেন, বাবা ছাড়া আমাদের পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। আমার আংকেল রাশিদুজ্জামান মিল্লাত এবং আন্টি ইউনাইটেড হাসপাতালে ভর্তি। আমাদের জন্য আপনাদের দোয়া কামনা করছি। আর যারা আমাদের সংস্পর্শে এসেছেন তাদের সেই অনুযায়ী সতর্কতা অবলম্বনের অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আমাদের দ্রুত সুস্থতা দান করুন।

এর আগে শনিবার সকালে ওমর সানী তার ফেসবুকে লেখেন, আমার স্ত্রী, ছেলে, নতুন বউমাসহ বাসার অন্যান্য সদস্য এবং প্রিয় কিছু মানুষ অসুস্থ। আপনারা দোয়া করবেন, সবাই যেন সুস্থ হয়ে ওঠে।

গত ২৬ মার্চ কানাডাপ্রবাসী আয়েশার সঙ্গে ছেলে ফারদীনের বিয়ে দেন মৌসুমী-ওমর সানী দম্পতি। বিয়ে উপলক্ষে তারা পারিবারিক অনুষ্ঠানেরও আয়োজন করেন। সেখান থেকেই সবাই আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে ধারনা করছেন এই তারকা পরিবার। এদিকে গত ২৪ ফেব্রুয়ারি একসঙ্গে করোনার টিকা নিয়েছিলেন মৌসুমী ও ওমর সানী।