ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৮:৩১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ছোট্ট শ্রাবণীর আর বাড়ি ফেরা হলো না

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৭ পিএম, ৪ মে ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদে মামার বাড়ি বেড়াতে গিয়েছিল চার বছরের শ্রাবণী। ঈদের বেড়ানো শেষে নানীর সঙ্গে মাদারীপুর থেকে গাজীপুর মা-বাবার কাছে ফিরছিল। কিন্তু ছোট্ট শ্রাবণীর মা-বাবার কাছে আর ফেরা হলো না। মাদারীপুরের বাসস্ট্যান্ডে বাসে উঠতে গিয়ে অন্য বাসের চাপায় প্রাণ গেল শ্রাবণীর

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর মামা রাজন বলেন, আমার মা ও ভাগ্নি মাদারীপুর থেকে গাজীপুর যাওয়ার জন্য বাসস্ট্যান্ডে আসেন। পরে আমার ভাগ্নি দৌড়ে বাসে উঠতে যায়। এ সময় দাঁড়িয়ে থাকা একটি বাসের পাশ দিয়ে দৌড়ে যাওয়ার সময় অন্য একটি বাস তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক ভাগ্নিকে মৃত ঘোষণা করেন।

কাঁদতে কাঁদতে তার মামা বলছিলেন, ঈদে মামা বাড়ি বেড়াতে এসেছিল, কিন্তু তার মা-বাবার কাছে ফেরা হলো না। আমি তার বাবা-মায়ের কাছে কী জবাব দেব।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।