ছয় বছর পর ঢাকায় পাকিস্তান দল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ এএম, ১৩ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলতে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকাল ৮.১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দল। রোববার থেকেই অনুশীলনে নামবে শাহীন শাহ আফ্রিদিরা।
সফরকারী পাকিস্তান দল ঢাকায় পা রাখলেও দলের সাথে আসেননি দলের অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। আগামী ১৬ই নভেম্বর তাদের ঢাকায় আসার কথা রয়েছে৷
সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান। সেবার বাংলাদেশের সঙ্গে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা। সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে।
পাকিস্তানের এবারের বাংলাদেশ সফরে নেই কোনো ওয়ানডে সিরিজ। সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ১৯ নভেম্বর সিরিজের প্রথম ম্যাচ খেলবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সেই ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দুইটায়৷ হোম অফ ক্রিকেটেই টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর৷
এরপরই শুরু লাল বলের লড়াই। দুই দলের মধ্যকার প্রথম টেস্টটি হবে ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে মুমিনুল হকদের।
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- বিশ্বের নানা দেশে নারী প্রধানমন্ত্রী, নেতৃত্বে বাড়ছে নারী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- আজ দেশের যেসব এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল



