ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ১৬:৫৮:৫২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

জন্মদিনে উৎসব করলেন না আনুষ্কা শর্মা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৩ মে ২০২১ সোমবার

বিরাট ও আনুষ্কা।  পাশের ছবিতে আনুষ্কার সঙ্গে কন্যা ভামিকা।  নেট থেকে নেয়া ছবি।

বিরাট ও আনুষ্কা। পাশের ছবিতে আনুষ্কার সঙ্গে কন্যা ভামিকা। নেট থেকে নেয়া ছবি।

শনিবার ছিল তার ৩৩তম জন্মদিন। গোটা দেশ এবং বিদেশ থেকে অসংখ্য শুভেচ্ছাবার্তা ভেসে এসেছে। কিন্তু জন্মদিন উদযাপন করার কোনও চেষ্টাই করেননি আনুষ্কা শর্মা। এই অভিনেত্রী নেটমাধ্যমে জানিয়েছেন, এই পরিস্থিতি জন্মদিনের উচ্ছ্বাস দেখানোর মতো নয়। এটাও জানিয়েছেন, স্বামী কোহলীর সঙ্গে ব্যক্তিগত উদ্যোগে তিনি করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবেন।

ইনস্টাগ্রামে একটি ভিডিওতে আনুষ্কা বলেছেন, আশা করি আপনারা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন। দেশের পরিস্থিতি মোটেও ভাল নয়। বিরাট এবং আমি নিজেদের উদ্যোগে কিছু করার চেষ্টা করছি। এই সম্পর্কে বিস্তারিত তথ্য খুব শীঘ্রই জানানো হবে, যাতে আপনারাও আমাদের সঙ্গে এই উদ্যোগে যোগ দিতে পারেন।

রবিবারই কোহলীর আইপিএল দল আরসিবি-র পক্ষ থেকে সাহায্যের কথা জানানো হয়। আরসিবি জানিয়েছে, দেশের অক্সিজেনের জোগান দিতে অর্থ জোগাড়ে একটি ম্যাচে বিশেষ নীল জার্সি পরে নামবে তারা। পাশাপাশি, কোথায় কোথায় সাহায্যের দরকার রয়েছে, তাও আরসিবি-র তরফ থেকে খুঁজে বের করা হয়েছে। সেখানেও সাহায্য করা হবে।