জন্মদিনে ঝলমলিয়ে উঠুক অষ্টাদশীর আরতি মুখোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫৮ এএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
স্বর্ণযুগের একজন বিখ্যাত গায়িকা আরতি মুখোপাধ্যায়। যার লজ্জা জড়ানো ছন্দে আজও গানের পৃথিবী কম্পমান। আজ এই অষ্টাদশীর ৮১তম জন্মদিন।
আরতি মুখোপাধ্যায় ১৯৪৩ সালের ১৮ জুলায় ঢাকায় জন্মগ্রহণ করেন। একটি সমৃদ্ধ, সাংস্কৃতিক এবং সংগীত পরিবারে জন্মগ্রহণ করায় বাড়িতেই ছোট বয়স থেকে তার মা তাকে প্রশিক্ষণ শুরু করেছিলেন। পরবর্তীকালে পরিবারসহ কোলকাতায় আসার পর তিনি সুশীল বন্দ্যোপাধ্যায়, ওস্তাদ মোহাম্মদ সাগিরউদ্দিন খান, পণ্ডিত চিন্ময় লাহিড়ী, পণ্ডিত লক্ষ্মণ প্রসাদ জয়পুরওয়ালা এবং পণ্ডিত রমেশ নাদকর্ণির অধীনে শাস্ত্রীয় সংগীতের প্রশিক্ষণ নিয়েছিলেন।
১৯৫৫ সালে অল ইন্ডিয়া মিউজিক ট্যালেন্টে অংশগ্রহণ করেন। পরে মেট্রো-মারফি প্রতিযোগিতা জিতেছিলেন, যার বিচারক ছিলেন অনিল বিশ্বাস, নওশাদ, বসন্ত দেশাই এবং সি. রামচন্দ্রসহ সংগীত পরিচালকরা।
তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৯৫৮ সালে মিনা কুমারীর অভিনীত হিন্দি ছবি সাহারাতে নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে প্রথম সুযোগ পান, কিন্তু সেই ছবির সংগীত ততটা সফল হয়নি। পরে, গার্ল ফ্রেন্ডের (ওয়াহিদা রেহমান অভিনীত) মতো ফ্লপ ছবির পরে তিনি বাংলা ছবিতে গান করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুযোগ আসে ১৯৬২ সালে ‘কন্যা’ নামে একটি বাংলা ছবির হাত ধরে। তার অসামান্য গায়কী এবং অতি মধুর কণ্ঠ সবাইকে এতটাই মোহিত করেছিল যে ১৯৬৬ সালে ‘গল্প হলও সত্যি’ ছবিতে গান গেয়ে সেরা মহিলা নেপথ্য কণ্ঠশিল্পীর জন্য ‘বিএফজে’ পুরস্কার পেয়েছিলেন।
আরতি মুখোপাধ্যায় চলচ্চিত্র ছাড়াও, আরতি অ্যালবাম এবং রবীন্দ্রসংগীত ও নজরুল গীতির টেলিভিশন ও মঞ্চে লাইভ পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের আকৃষ্ট করেছে। ঠুমরি, ভজন, টপ্পা, তারানা এবং গজলের মতো বিভিন্ন ধারার সংগীতে তার বহুমুখিতা দেখা যায়। ধারণা করা হয়, তিনি বাংলা ভাষায় ১৫০০০ গান গেয়েছেন এবং হিন্দিসহ অন্যান্য ভাষার গানেও নিজের কৃতিত্বের ছাপ রেখে চলেছেন।
জন্মদিনে ঝলমলিয়ে উঠুক অষ্টাদশীর আরতি... জাফরানি ওই আলতা ঠোঁটে মিষ্টি হাসির গোলাপ ফুটুক আজীবন।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



