জমির বিরোধে সৎ মাকে পিটিয়ে হত্যা, আটক চার নারী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৫ জুলাই ২০২০ রবিবার
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে কুলসুম বেগম (৬৮) নামে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার ঘটনায় শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চার নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে নিহতের সৎ ছেলেরা পলাতক রয়েছেন। এর আগে এদিন সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের রাজিন্দারপাড় গ্রামে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যা করে তার সৎ সন্তানরা। নিহত কুলসুম বেগম রাজিন্দারপাড় গ্রামের সবর আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।
কুলসুম বেগমের ভাই স্কুলশিক্ষক কালাম ফকির জানান, সৎ ছেলেদের সঙ্গে জমি নিয়ে কুলসুম বেগমের বিরোধ চলে আসছিল। কুলসুম বেগমকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সৎ ছেলে আলাউদ্দিন সিকদার, স্ত্রী রোকেয়া বেগম, মেয়ে লিমা সিকদার ও ভাই রিপন সিকদার কুলসুম বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় কুলসুম বেগমের নিজের দুই ছেলে ও ছেলের বউয়েরা তাকে উদ্ধারের জন্য এগিয়ে এলে হামলাকারীরা তাদেরও মারপিট করে।
ওই স্কুলশিক্ষক আরো বলেন, তার বোন কুলসুমকে উদ্ধার করে প্রথম কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তিনি খুমেকে চিকিৎসাধীন মারা যান। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই।
কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান বলেন, এ ঘটনায় শনিবার রাতেই কুলসুম বেগমের ছেলে স্বপন সিকদার বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। রাতেই অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত চার নারীকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। প্রাথমিকভাবে আমরা পিটিয়ে হত্যার প্রমাণ পেয়েছি।
-জেডসি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা



