জরায়ুমুখে ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
জরায়ু ক্যান্সারে মৃত্যুর হারে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। ২০১৯ সাল থেকে জানুয়ারি মাসকে ক্যান্সার সচেতনতার মাস হিসেবে পালন করা হচ্ছে। জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতার মাস উপলক্ষে সোমবার (৩০ জানুয়ারি) চট্টগ্রামের ঐহিত্যবাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় ইউএসটিসির গাইনি বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ডা. ফাহমিদা ইউসুফ। তিনি বলেন, জানুয়ারি মাসজুড়ে জরায়ুমুখে ক্যান্সার সচেতনতার মাস পালন করা হয়। শুধুমাত্র অসচেতনতার কারণে প্রতি বছর অনেক নারী এ প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে ১৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে ৫ কোটি নারীর এ ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্যমতে, বিশ্বে প্রতিবছর পাঁচ লাখ ৭০ হাজার নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হন। এদের মধ্যে মৃত্যুবরণ করেন তিন লাখ ১০ হাজার। বাংলাদেশে এই রোগে আক্রান্ত নারীর হার ১৯ দশমিক ৩ শতাংশ বা ১১ হাজার ৯৫৬ জন। এরমধ্যে মারা যান ১৫ দশমিক ছয় শতাংশ বা ছয় হাজার ৫৮২ জন। এই রোগে প্রতিদিন গড়ে মারা যান ২৮ জন নারী। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসকে (এইচপিভি) জরায়ুমুখ ক্যান্সারের অন্যতম কারণ হিসেবে গণ্য করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ইফতেখারুল ইসলামকে। কিন্তু শেষ পর্যন্ত উপস্থিত না হতে পারলেও অনুষ্ঠানের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রওশন মোরশেদ, অধ্যাপক ডা. নাসরিন বানু, অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা রোজী প্রমুখ।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


