জর্জিনাকে প্রপোজ করা আংটির দাম ১২১ কোটি!
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৫ পিএম, ২২ আগস্ট ২০২৫ শুক্রবার
রোনালদো ও জর্জিনা। সাথে ১২১ কোটি টাকার আংটি।
পৃথিবী বিখ্যাত ফুটবল তারকা ত্রিস্টিয়ানো রোনালদো। খেলার পাশাপাশি বিভিন্ন মানবিক কারণে তিনি বেশ জনপ্রিয়। সুদীর্ঘ ৯ বছর প্রেমের পর অবশেষে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো।
তার প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ গত ১১ আগস্ট ইনস্টাগ্রামে একটি রোমান্টিক ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেন। ছবিতে দেখা যায়, আংটি পরা তার হাত রাখা রোনালদোর হাতে, ক্যাপশনে লেখেন—‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।’
এই ঘোষণার পর থেকেই আলোচনায় এসেছে সেই আংটি। কত দাম, কেমন পাথর, বাগদানের উপযোগী কি না—এসব প্রশ্ন নিয়ে সরগরম হয়ে ওঠে বিশ্ব গণমাধ্যম।
‘এল’ ম্যাগাজিনের অস্ট্রেলিয়া সংস্করণ জানিয়েছে, বিশেষজ্ঞদের মতে এই আংটির মূল্য ১ কোটি মার্কিন ডলারের বেশি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১ কোটি টাকা)। কারও মতে, এতে রয়েছে ওভাল শেপের হীরকখণ্ড—২২ থেকে ৩০ ক্যারেটের।
তবে এই আংটিকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। স্পেনের গয়না বিশ্লেষক হুয়ানা গার্সিয়া সানচেজ দাবি করেছেন, এটি আসলে কোনো বাগদানের আংটি নয়, বরং একটি ‘ককটেল রিং’—যেটি মূলত বিশেষ অনুষ্ঠানে নজর কাড়ার জন্য পরা হয়, প্রতিদিনের ব্যবহারের জন্য নয়।
সানচেজ বলেন, ‘রোনালদোর দেওয়া আংটিটি আকারে খুব বড়, প্রায় ৪০ ক্যারেট পাথর বসানো। এটি বাগদানের আংটির সাধারণ বৈশিষ্ট্য পূরণ করে না। বরং এটি অস্বস্তিকর, আঙুলের স্বাভাবিক নড়াচড়াও এতে ব্যাহত হতে পারে।’
তিনি আরও বলেন, ‘বাগদানের আংটি সাধারণত সাদা বা হলুদ সোনায় তৈরি হয়, হালকা ও আরামদায়ক হয়—যা প্রতিদিন ভালোবাসা ও অঙ্গীকারের প্রতীক হিসেবে পরা যায়। এই আংটিতে থাকা বিশাল হীরা বরং ককটেল রিংয়ের বৈশিষ্ট্যই বহন করে, যা ১৯২০-এর দশকে নারীদের স্বাধীনতার প্রতীক হয়ে ওঠে।’
যদিও জর্জিনা আংটিটি বাঁ হাতে পরেছেন—যা বাগদানের চিহ্ন হিসেবে ধরা হয়—তবুও সানচেজের মতে এটি আদতে একটি জাঁকজমকপূর্ণ অলংকার মাত্র, যা মনোযোগ টানার জন্য পরা হয়, প্রতিদিনের ভালোবাসার প্রতীক নয়।
এখনো নির্দিষ্ট তারিখ ঠিক হয়নি। তবে স্প্যানিশ টিভি শো দ্য কোরাজোন-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, রোনালদো জর্জিনাকে শুধু আংটি নয়, দিয়েছেন একটি পোরশে গাড়ি, দুটি বিলাসবহুল ঘড়ি (মূল্য ৫০ হাজার ইউরোর বেশি) ও দুটি ডিজাইনার পোশাক (মূল্য ৩০ হাজার ইউরো+)।
গুজমানের তথ্যমতে, রোনালদো ২০২৬ বিশ্বকাপ খেলতে চান এবং বিশ্বমঞ্চ থেকে বিদায়ের পরই বিয়ে করতে পারেন। সম্ভাব্য বিয়ের তারিখ হতে পারে ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পর—যখন শেষ হবে সেই বিশ্বকাপ।
বিয়ের ভেন্যু নিয়েও কিছু ধারণা মিলেছে। খুব সম্ভবত, অনুষ্ঠানটি হবে রোনালদোর নিজ দেশ পর্তুগালেই।
যাই হোক আংটির আকার বা দামের বাইরে একটি বিষয় নিশ্চিত—বহু প্রতীক্ষার পর অবশেষে জীবনের নতুন অধ্যায়ের পথে এগিয়ে চলেছেন রোনালদো ও জর্জিনা।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী





