জলাতঙ্ক সচেতনতায় অপু বিশ্বাস
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১৭ মে ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
গৃহপালিত বা বন্যপ্রাণীদের কামড় বা লালার সংস্পর্শ থেকে সৃষ্ট জলাতঙ্ক রোগ সম্পর্কে সর্বসাধারণকে সচেতন করার কাজে নেমে পড়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। পৃথিবীর প্রায় সব মহাদেশেই এই রোগ দেখা যায়। প্রতি বছর এই রোগে বিশ্বের ৫০-৬০ হাজার মানুষের মৃত্যু ঘটে বলে একটি সমীক্ষায় দেখা গেছে। বাংলাদেশেও এ রোগে মৃত্যুর হার উল্লেখ করার মতো। সেই জলাতঙ্ক সম্পর্কে মানুষকে সচেতন করতে সম্প্রতি একটি ভিডিও বার্তা ছেড়েছেন অপু বিশ্বাস।
নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা চার মিনিট ১০ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় নায়িকা বলেছেন, ‘জলাতঙ্ক একটি ভয়ংকর মরণব্যাধি। এই রোগে মৃত্যু শতভাগ নিশ্চিত। বাংলাদেশে সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল, বেজি ও বানরের কামড় ও আঁচড়ের মাধ্যমে এ রোগ ছড়ায়। তবে এসব প্রাণীর কামড় বা আঁচড়ের সঙ্গে সঙ্গে ১৫ মিনিট ক্ষারযুক্ত সাবান দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে দ্রুত আধুনিক চিকিৎসাব্যবস্থা নিলে জলাতঙ্ক থেকে মুক্ত থাকা সম্ভব।’
অপু আরও বলেন, ‘আমাদের দেশে ৯৫-৯৯ ভাগ ক্ষেত্রে কুকুরের কামড় বা আঁচড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়। তাই রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর জলাতঙ্ক নির্মূলে দেশজুড়ে ব্যাপক হারে কুকুরের টিকাদান কর্মসূচি পালন করছে। তারই ধারাবাহিকতায় ১৪ থেকে ২০ মে ২০১৯ পর্যন্ত সাত দিনব্যাপী ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সব স্থানের বেওয়ারিশ এবং পোষা কুকুরকে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া হচ্ছে। এ কর্মসূচি চলাকালে টিকাদানকারী টিমকে সার্বিক সহায়তা করুন।’
অপু বিশ্বাসের এই আহ্বানের ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। নায়িকার বহু ভক্ত প্রশংসাসূচক মন্তব্য করেছেন এবং নিজেদের আইডিতে অপুর ভিডিওটি শেয়ার করেছেন।
এদিকে বর্তমানে খুব একটা অভিনয়ে দেখা মিলছে না এক সময়ের সুপারহিট এই নায়িকার। অপু শেষ অভিনয় করেছেন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিতে। সেখানে তার নায়ক বাপ্পী চৌধুরী। গত বছর এই ছবির শুটিং শেষ হলেও মুক্তির বিষয়ে তেমন কোনো খবর নেই।
অপু-বাপ্পীর ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত রিয়াজ-শাবনূরের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর সিক্যুয়েল। সুপারহিটের তকমা পাওয়া এ ছবিটিও পরিচালনা করেছিলেন দেবাশীষ বিশ্বাস।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







