জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৩ পিএম, ৪ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পটুয়াখালীর উপকূলজুড়ে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। শনিবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয় এবং মৃদু বাতাস বইতে থাকে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত জেলেরা তাদের ট্রলার নিয়ে উপকূলের দিকে ফিরে আসতে শুরু করেছেন।
এ ছাড়া বরিশালের বরগুনা, ভোলা, ঝালকাঠিসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে এবং সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।
জেলার রাঙ্গাবালীর চরমোন্তাজ মৎস্য কেন্দ্রের মৎস্য ব্যবসায়ী আজাদ সারথী বলেন, সকাল থেকে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল থাকায় জেলেরা তীরে ফিরে এসেছে। আমাদের এই এলাকার কোনো জেলে এখন সাগরে নেই।
পটুয়াখালী আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মো. মাসুদ রানা জানিয়েছেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুশিয়ারি সংকেত দেওয়া হয়েছে এবং গভীর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকা সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়।
এ ছাড়া ঢাকার বিভিন্ন স্থানেও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিকে আলো কম থাকার কারণে মিরপুরে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনের খেলা বন্ধ হয়ে গেছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



