জাগো নারী ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ১ নভেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
জাগো নারী ফাউন্ডেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী স্মৃতি পরিষদের সভাপতি পারভিন নাসের ভাসানী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন (ভার্চুয়ালি) জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরী। প্রধান আলোচক ছিলেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ও নজরুল চর্চা ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মাসুম বিল্লাহ।
আরো বক্তব্য রাখেন জাগো নারী ফাউন্ডেশন আমেরিকা শাখার প্রেসিডেন্ট নাসরিন আক্তার রোজী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক মির্জা আশরাফুল ইসলাম, জাগো নারী ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সানোয়ার হোসাইন, এক্সিকিউটিভ ডিরেক্টর নুর মোহাম্মদ চৌধুরী, ফিন্যান্স ডিরেক্টর মতিউর রহমান, প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ বেগম, মো. শহিদুল ইসলাম, হালিমা ইয়াসমিন এবং সোনিয়া সামরিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুশতারী বেগম। অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনায় ছিলেন কো-চেয়ারম্যান নাজনীন তৌহিদ।
অনুষ্ঠানে জাগো নারী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নূর উন নাহার মেরী ফাউন্ডেশনের সব পরিচালক ও সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, ২০০৫ সালে যাত্রা শুরু হয়েছিল এই সংগঠনের। জাগো নারী ফাউন্ডেশনের আজ ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। আরও অনেক অনেক বছর আমাদের এই সংগঠন এগিয়ে যাক। নারীরা পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের শক্তি হয়ে কাজ করুক। নারীর পথ চলা হোক মসৃণ। নারীর চলার পথ হোক দৃঢ়, চলার শক্তি হোক আরও দুর্বার-এই শুভকামনা প্রতিটি নারীর জন্য এবং আমাদের সংগঠনের প্রতিটি সদস্যের জন্য।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা