জাতিসংঘের ফিলিপাইন মিশনেও করোনার সংক্রমণ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১৩ মার্চ ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবার হানা দিলো জাতিসংঘে। ফিলিপাইন মিশনের এক নারী কূটনীতিক প্রাণঘাতি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। জাতিসংঘে কর্মরত কোনও কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ার এটি প্রথম ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাতিসংঘের গোটা সদর দপ্তর জুড়ে। ফলে বন্ধ করে দেয়া হয়েছে সংস্থাটির ফিলিপাইন মিশন।
ফিলিপাইনে জাতিসংঘের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত কিরা আজুসেনা বৃহস্পতিবার এক লিখিত বিব্রতিতে জানান,‘আজ থেকে জাতিসংঘের ফিলিপাইন মিশন বন্ধ থাকবে। এখানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীকে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। তাদের মধ্যে কারো দেহে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ দেখা দিলে তিনি যেন দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। আমরা ধরে নিচ্ছি যে আমরা সবাই এতে সংক্রামিত হয়েছি।’
নিউইয়র্কের মিডটাউন ম্যানহাটন এলাকার ফিফথ অ্যাভিনিউতে অবস্থিত ফিলিপিনো মিশনে ১২ জন কূটনীতিক কাজ করেন।
ফিলিপাইনের পররাষ্ট্র সচিত টুইটারে দেয়া এক পোস্টে জানান, করোনা আক্রান্ত ফিলিপিনো মিশনের ওই তরুণ কূটনীতিক ‘সেরা উঠছেন’। আক্রান্ত হওয়ার আগে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সফর করেছিলেন।
অসুস্থ কূটনীতিক জাতিসংঘের সাধারণ পরিষদের আইন বিষয়ক কমিটিতে ফিলিপিন্সের প্রতিনিধিত্ব করেন।
রাষ্ট্রদূত আজুসেনা বলেলেন, সোমবার দুপুরে ওই কূটনীতিক নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রায় আধঘন্টার মতো অবস্থান করেছিলেন। তখনই তিনি অস্বস্তি বোধ করছিলেন।
বৃহস্পতিবারের ওই বিবৃতিতে আজুসেনা আরও জানান, মঙ্গলবার তিনি ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসকের কাছে যান এবং মেডিকেল পরীক্ষায় তার রক্তে কোভিড-ডি ভাইরাস ধরা পড়ে।
তার দেহে করোনা সনাক্ত হওয়ার আগে সোমবার থেকে তিনি আরও দুই কূটনীতিকের সঙ্গে দেখা করেছিলেন এবং একবার জাতিসংঘের মিটিং রুমেও গিয়েছিলেন। ফিলিপাইনের ওই নারী কূটনীতিক করোনায় আক্রান্ত হওয়ার পর তার সান্নিধ্যে যাওয়া ওই দুই কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করেছে জাতিসংঘের মিডিকেল টিম। এছাড়া কয়েকবার পরিস্কার করা হয়েছে মিটিং রুমটি। এদিকে ওই কূটনীতিক করোনায় আক্রান্ত হওয়ার পর শুক্রবার একাধিক বৈঠক বাতিল করেছে জাতিসংঘ।সূত্র: রয়টার্স
-জেডসি
- শিশু আসমাকে ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
- প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: ডিসি ফরিদা
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরি কত
- আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- আলোচিত শিশু আসমা হত্যা মামলার রায় আজ
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- হাসপাতাল ও ক্লিনিকে নরমাল ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত











