জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে আজ বাংলায় ভাষণ দেবেন।
নিউইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে তিনি এ ভাষণ দেবেন।
ভাষণে কী প্রেক্ষাপটে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন ও রাষ্ট্র সংস্কারে কী কী উদ্যোগ নিয়েছেন তা তুলে ধরবেন। এ ছাড়া ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও অন্যান্য বৈশ্বিক-আঞ্চলিক বিষয়গুলোও তার ভাষণে উঠে আসবে।
একইসঙ্গে ছাত্র-জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখাও তিনি বিশ্ববাসীকে জানাবেন।
এ ছাড়া বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল, সেটিরও বর্ণনা দেবেন ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণে বিগত দুই মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ-অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ও প্রধান উপদেষ্টা বিশ্বদরবারে তুলে ধরবেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবার বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে, ‘কাউকে পিছিয়ে রাখা নয়: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানব মর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা’।
এর আগে, সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্মরণকালের সবচেয়ে ছোট প্রতিনিধিদল (৫৭ সদস্যের) নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। পরে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) তিনি সেখানে পৌঁছান।
সব ঠিক থাকলে প্রধান উপদেষ্টা আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ঢাকার পথে রওনা হবেন।
প্রসঙ্গত, প্রধান উপদেষ্টা হিসেবে এটিই ড. ইউনূসের প্রথম বিদেশ সফর। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোসহ বেশ কয়েকজন সরকারপ্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- শবে বরাত উপলক্ষ্যে সারাদেশে র্যাবের নিশ্ছিদ্র নিরাপত্তা
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- রানি মুখার্জির ভয়াল প্রত্যাবর্তন, বক্স অফিসে হিট ‘মারদানি থ্রি’
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- রোহিঙ্গাদের পাসপোর্ট: বাস্তবতা, যুক্তি ও ভবিষ্যৎ ভাবনা
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- নারী প্রার্থীদের প্রচারণায় নতুন জোর
- টেক্সট-ছবি থেকে থ্রি-ডি দুনিয়া বানাবে গুগলের নতুন এআই
- অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- আজ খুবই অস্বাস্থ্যকর রাজধানীর বাতাস
- ইসির ‘দায়িত্বহীনতায়’ ফাঁস ১৪ হাজার সাংবাদিকের তথ্য
- বিএনপি নারী অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ: ইশরাক
- নারী ভোটার: সংখ্যায় প্রায় সমান, প্রত্যাশায় দৃঢ়
- ফের বাড়লো সোনার দাম, প্রতি ভরি ২ লাখ ৬০ হাজার টাকা
- নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তাসনিম জারা
- টিএসসিতে মাত্র ৫০ টাকায় দেখা যাবে নতুন-পুরনো সিনেমা!
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য জানা গেল
- নির্বাচন ও গণভোট: ১১ ও ১২ ফেব্রুয়ারি সব ব্যাংক বন্ধ
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ











