জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং সেরা কলেজ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ র্যাংকিং ২০১৮ সালের নির্বাচিত সেরা ৭৬টি কলেজের ফলাফল মঙ্গলবার ঘোষণা করা হয়েছে।
এ ফলাফলে জাতীয় পর্যায়ে ৮টি সেরা কলেজের মধ্যে রাজশাহী কলেজ (৭০ দশমিক ৫৪ পয়েন্ট পেয়ে) শীর্ষে রয়েছে।
মঙ্গলবার দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিনেট হলে উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান ওই ফলাফল ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রো-ভিসি অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, ডিন অধ্যাপক ড. নাসির উদ্দিন, ডিন অধ্যাপক ড. বিন কাসিম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের পরিচালক এস এম রফিকুল আলম প্রমুখ কর্মকর্তা বক্তব্য রাখেন।
উপাচার্য বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৮৮১টি কলেজ থেকে ২৯১টি কলেজ র্যাংকিং এর জন্য আবেদন করে। পরে র্যাংকিং-এর ৩১টি (কেপিআই) ক্রাইটেরিয়া ওপর ভিত্তিতে যাচাই-বাছাই করে অভিজ্ঞ শিক্ষক/কর্মকর্তারা চূড়ান্ত ওই তালিকা তৈরি করেছেন।
তালিকায় জাতীয় পর্যায়ে ৮টি এবং ঢাকা অঞ্চলে ১০টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, রাজশাহী অঞ্চলে ১০টি, খুলনা অঞ্চলে ১০টি, বরিশাল অঞ্চলে ৪টি, সিলেট অঞ্চলে ৬টি, রংপুর অঞ্চলে ১০টি ও ময়মনসিংহ অঞ্চলের ৮টিসহ ৭৬টি কলেজকে চূড়ান্তভাবে সেরা নির্বাচিত করা হয়েছে।
২০১৫ সাল থেকে এ কলেজ র্যাংকিং কার্যক্রম শুরু হয়। নির্বাচিত এসব কলেজগুলোকে প্রণোদনা দেয়া হবে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




