জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা বাড়ায় বিপাকে শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৩ পিএম, ২১ মে ২০২২ শনিবার
ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির যোগ্যতা বাড়ানো হয়েছে। এবার এসএসসিতে জিপিএ ৩.০০ থেকে বাড়িয়ে ৩.৫০ করা হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। কারণ, এদের অনেকেরই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নেই। ফলে জিপিএ কম থাকায় এসব শিক্ষার্থীর উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ বিষয়ে মো. ফয়সাল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, প্রান্তিক পর্যায়ে শিক্ষার মান উন্নত না করে এই সিদ্ধান্ত আত্মঘাতী। এ রকম হটকারী সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
প্রিন্স নূর নামে একজন বলেন, সামগ্রিকভাবে খুবই খারাপ হবে। কারণ, অধিকাংশ গরিব ও দুর্বল ছাত্রদের আস্থার জায়গা জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ছাড়া এদের উপায় থাকবে না। ফলে তারা উচ্চশিক্ষা থেকে ছিটকে পড়বে।
মনসুরা আফরোজ সুপ্তি নামে একজন বলেন, খারাপ একটি সিদ্ধান্ত। অনেক ছাত্র হয় তো আছে এসএসসিতে খারাপ ফলাফল করেছে, এরপর চেষ্টা করে এইচএসসিতে ভালো ফলাফল করেছে। দুটো মিলিয়ে হয় তো তার জিপিএ ৮.০০ আসছে। কিন্তু তারপরও সে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হতে পারবে না। এটা খুবই অসন্তোষজনক। কারণ, অনেকেরই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার সামর্থ্য নেই। সে ক্ষেত্রে তার ক্যারিয়ারটা নষ্ট হতে পারে।
সিদ্দিক-উর-রহমান নামে এক শিক্ষার্থী জানান, তার এসএসসির ফলাফল কিছুটা খারাপ, তবে এইচএসসির ফলাফল ভালো। এখন এসএসসিতে ভর্তির যোগ্যতা বাড়ায় তার উচ্চশিক্ষার স্বপ্ন শেষ হয়ে গেছে।
এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মশিউর রহমান বলেন, বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষায় ৩.৫-এর নিচে পয়েন্টপ্রাপ্ত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ পেলেও ভর্তি হওয়ার সুযোগ কমসংখ্যকই পেয়েছে। এ কারণে ৩.৫-এর নিচে পয়েন্টপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় সুযোগ দিয়ে অযথা ভর্তি ফি না নেওয়ার জন্যই এ বছর থেকে আমরা এই নিয়ম চালু করছি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


