শিবির ব্যক্তিগত জীবনে নগ্ন হস্তক্ষেপ করে: ডাকসুনেত্রী তন্বী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী অভিযোগ করেছেন, ইসলামি ছাত্রশিবির ভিন্নমত দমনে ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করছে।
সাম্প্রতিক সময়ে একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর থেকেই তিনি সামাজিক মাধ্যমে ধারাবাহিক হয়রানি ও চরিত্রহননের শিকার হচ্ছেন বলে দাবি করেন।
সম্প্রতি বরগুনার এক জামায়াত নেতার ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশ নেন তন্বীসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
তন্বীর ভাষ্য অনুযায়ী, প্রতিবাদে অংশ নেওয়ার পর থেকেই শিবির ও শিবিরপন্থীদের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করে।
ফেসবুক পোস্টে তন্বী বলেন, বরগুনার ওই জামায়াত নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুকে ‘বেশ্যাখানা’ বলে মন্তব্য করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা কোনো নির্বাচন, আদর্শ বা রাজনৈতিক ইস্যু ছিল না। আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অশালীন মন্তব্য করা হয়েছিল বলেই আমি প্রতিবাদে নেমেছি।
তন্বী অভিযোগ করেন, শিবির ভিন্নমত সহ্য করতে পারে না এবং কেউ তাদের বিপক্ষে অবস্থান নিলেই আক্রমণাত্মক আচরণ শুরু করে। মানুষ একটু ভিন্নভাবে চিন্তা করলেই বা বক্তব্য দিলেই তারা তেড়ে আসে। ব্যক্তিগত জীবনাচরণে নগ্ন হস্তক্ষেপ করে।
ডাকসু নেত্রী আরও বলেন, একসময় ছাত্রশিবির নির্যাতিত ছিল, এটি তিনি অস্বীকার করেন না। তবে বর্তমান প্রেক্ষাপটে তারা সুযোগ পেয়ে বাড়াবাড়ি করছে বলেও মন্তব্য করেন তিনি।
তন্বীর অভিযোগ, সামাজিক মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য, গল্প ও ইঙ্গিতপূর্ণ বক্তব্য ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা চলছে।
তন্বী বলেন, গালাগালি ও অপপ্রচারে তিনি ভেঙে পড়েন না। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে একই ধরনের নোংরামির মুখোমুখি হয়েছেন। তার মতে, এ ক্ষেত্রে দুই পক্ষকেই একই পাল্লায় মাপা উচিত।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য

