জাতীয় উদ্যানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করল তালেবান
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২৮ আগস্ট ২০২৩ সোমবার
সংগৃহীত ছবি
বন্দ-ই-আমির জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। পার্কটি আফগানিস্তানের বামিয়ান প্রদেশের। বন্দ-ই-আমির আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র।
২০০৯ সালে আফগানিস্তানের প্রথম জাতীয় পার্ক হিসেবে একে স্বীকৃতি দেয়া হয়। ঘুরে বেড়ানোর জন্য আফগান পরিবারগুলোর কাছে এই পার্কটি একটি জনপ্রিয় স্থান। কিন্তু নারীদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার কারণে তারা এখন ঘুরে বেড়ানোর সুযোগ থেকে বঞ্চিত হবেন।
দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, দেখা গেছে পার্কে আসা নারীদের অনেকেই হিজাব পরছেন না। সে কারণে এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীরা যেন ওই পার্কে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ ভূতাত্ত্বিক গঠন এবং অবকাঠামোর পাশাপাশি প্রাকৃতিক এবং অনন্য সৌন্দর্য মন্ডিত বেশ কয়েক প্রাকৃতিক হ্রদ নিয়ে এই পার্কটি গড়ে উঠেছে বলে উল্লেখ করেছে ইউনেস্কো। মোহাম্মদ খালেদ হানাফির বরাত দিয়ে টোলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়, পার্কে গিয়ে দর্শনীয় স্থান দেখতেই হবে এমন বাধ্যবাধকতার কিছু নেই।
বামিয়ানের অনেক ধর্মীয় আলেম জানিয়েছেন, ওই পার্কে যাওয়া অনেক নারীই নিয়ম মেনে চলেননি।
এদিকে বামিয়ান শিয়া উলেমা কাউন্সিলের প্রধান নসরুল্লাহ ওয়ায়েজি বলেন, সেখানে অনেকেই হিজাব পরেননি বা হিজাবের নিয়ম মানেননি বলে অভিযোগ উঠেছে। যদিও এসব দর্শনার্থী নারীরা বামিয়ানের বাসিন্দা নন। ধারণা করা হচ্ছে, তারা অন্য কোনো এলাকা থেকে সেখানে ঘুরতে এসেছিলেন।
আফগানিস্তানের প্রাক্তন এমপি মরিয়ম সোলাইমানখিল এই নিষেধাজ্ঞার বিষয়ে সামাজিক মাধ্যমে তার লেখা একটি কবিতা শেয়ার করেছেন এবং লিখেছেন আমরা ফিরে আসব, আমি নিশ্চিত।
হিউম্যান রাইটস ওয়াচের ফেরেশতা আব্বাসি উল্লেখ করেছেন, নারী সমতা দিবসেই নারীদের পার্কে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। তিনি লিখেছেন, এটি আফগানিস্তানের নারীদের প্রতি সম্পূর্ণ অসম্মান।
এদিকে আফগানিস্তানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক রিচার্ড বেনেট প্রশ্ন করেছেন, শরিয়া ও আফগান সংস্কৃতি মেনে চলার সঙ্গে নারীদের বন্দ-ই-আমিরে যাওয়া বন্ধ করা জরুরি কেন?
কিছুদিন আগেই রাজধানী কাবুলসহ অন্যান্য প্রদেশে বিউটি পার্লার বা মেয়েদের রূপচর্চা কেন্দ্র বন্ধের নির্দেশ দেয় তালেবান সরকার। এ বিষয়ে একটি মৌখিক ডিক্রি জারি করা হয়েছে বলে জানান তালেবানের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাজহার। এর আগে মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী






