জাতীয় কবির কবিতা অবলম্বনে নাটক ‘আলতা রাঙা’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার
‘আলতা রাঙা’ নাটকের একটি দৃশ্য
বনেদি বাড়ির তরুণী শবনম ও তার সখিরা ছোটাছুটি করে খেলছে। এক তরুণ লাঠি হাতে অদূরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তার কোমরে বাঁশি। শবনম সখিদের বলে একটা গান গাইতে। তখন শবনমের সখি লাঠিয়ালকে ডেকে এনে বাঁশি বাজাতে বলে। লাঠিয়াল কোমর থেকে বাঁশি বের করে ‘মোর প্রিয়া হবে এসো রানী’ গানটার সুর ওঠায়।
বাঁশির সুরের সঙ্গে সখি গান ধরে। শবনমের কাছে লাঠিয়ালের হাবভাব ভালো মনে হয় না। তাই শবনম, তার বাবার কাছে বলে লাঠিয়াল ছেলাটা বেয়াদব, তবে সে সুন্দর বাঁশি বাজায়। শবনমের বাবা লাঠিয়ালকে হুকুম করে বাঁশি মাটিতে ফেলে ভেঙে ফেলতে। একদিন সখিদের সঙ্গে খেলা করতে করতে শবনমের পায়ে শামুক বিঁধে রক্ত বের হতে থাকে।
অদূরে দাঁড়িয়ে লাঠিয়াল তাদের অনুসরণ করে। এক সখি লাঠিয়ালকে ডেকে শবনমের পায়ের রক্ত বন্ধ করে দেয়ার কথা বলে। শবনমের পা বেয়ে রক্ত বের হতে দেখে অন্য সখি বলে ওঠে, শবনম যেন পায়ে আলতা পরেছে! এমন গল্প নিয়ে গড়ে উঠেছে কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসের বিশেষ নাটক ‘আলতা রাঙা’
নজরুল ইসলামের ‘আলতা স্মৃতি’ কবিতা অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন আল মনসুর। প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। আর নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইভান, লাবণ্য, রমিজ রাজু, কাদেরী, মোতাহার, রিনা রহমান, মনিরুজ্জামান মনির, সুমনা শান্তা, অনন্যা আচার্য্য গাজী রোকন প্রমুখ। ‘আলতা রাঙা’ প্রচার হবে আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী





